চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানফিল্ডের লাল যুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ে আন্তর্জাতিক ফুটবলের ক্যাম্পেইন শেষে আবারও মাঠে ফিরছে ইউরোপের জায়ান্ট লিগগুলো। স্পেন থেকে ইংল্যান্ড, ফ্রান্স থেকে জার্মানি, সব লিগেই নিজেদের ঘরোয়া যুদ্ধে নামবে ক্লাবগুলো। এসব যুদ্ধে শনিবার নিশ্চয়ই বেশি আগুনে উত্তাপ ছড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডের লাল-যুদ্ধ। যেখানে মুখোমুখি দুই চিরকালীন ফুটবল শত্রু ‘অলরেড’ খ্যাত লিভারপুল ও ‘রেড ডেভিল’ ম্যানচেস্টার ইউনাইটেড।

লিভারপুল-ম্যানইউর ‘শত্রুতা’র ইতিহাস বহু পুরনো। ১৯৬৪ সালের পর দুদল নিজেদের মাঝে কোনও খেলোয়াড় বেচাকেনাও করেনি। পরস্পরের দিকে কটুকথা ছুঁড়ে দেয়ার অভ্যাস আছে দুই কোচেরও। পাশাপাশি আধুনিক ফুটবলের দর্শনে নতুন কিছুর সংযোজন করেছেন হোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপ।

মরিনহোর তত্ত্বে ডিফেন্সই হচ্ছে সবকিছুর মূল। ঘর সামলে গোলের সুযোগ তৈরি করাই তার ট্যাকটিকসের মূল কথা। অন্যদিকে প্রেসিং ফুটবলই ক্লপের শেষ কথা। নির্দিষ্ট কোনও পজিশনে কেউ খেলেন না, সবাইকে মাঠজুড়ে খেলতে হবে। শনিবার বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি এই দুই দর্শন।

লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে ইতিহাস স্মরণ করেছেন ম্যানইউর স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা, ‘এরকম ম্যাচ আর হয় না। ইতিহাসে অনেক দারুণ দারুণ ম্যাচ হয়েছে। এরকম শত্রুতাও আর নেই। এই ম্যাচ খেলাটা বরাবরই বিশেষ কিছু এবং আমরা সৌভাগ্যবান যে, এরকম একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।’

এবারের লাল যুদ্ধে মাঠে নামার আগে লিভারপুলের চেয়ে এগিয়ে আছে ম্যানইউ। চলতি মৌসুমে দারুণ ছন্দে মরিনহোর দল। ৭ ম্যাচের ৬টিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ‘রেড ডেভিল’রা। বিপরীতে ক্লপের দলের অবস্থা অবশ্য খুব বেশি সুবিধার নয়। ৭ ম্যাচে জয় এসেছে মাত্র ৩টি। পয়েন্ট ১২, যা শীর্ষ দুই দলের চেয়ে ৭ পয়েন্ট কম।

Reneta

তবে নিজেদের ফিরে পেতে এমন আগুনে ম্যাচের কোনও বিকল্প হয় না। দলের পারফরম্যান্স ভাল না হলেও দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিল তারকা ফিলিপে কৌতিনহো। নিজেদের দিনে প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন মোহামেদ সালাহ-সাদিও মানেরাও। ম্যাচের আগে সতীর্থদের ম্যানইউর ওপর কঠিনভাবে ঝাঁপিয়ে পড়তে বলেছেন লিভারপুল মিডফিল্ডার এমরি ক্যান।

তবে সাম্প্রতিক বিবেচনায় যেকোনো দিক থেকেই এগিয়ে লুকাকু-মার্শিয়ালরা। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন লুকাকু। লিগে ব্যক্তিগত সর্বোচ্চ ৭ গোল এসেছে এই বেলজিয়ান স্ট্রাইকারে পা থেকে। বাকিরাও দারুণ ছন্দে। তাই উড়ছে ম্যানইউও।

সর্বশেষ পাঁচ ম্যাচের হিসাবে যদিও একই অবস্থানে আছে দুই দল। যেখানে তিনটি ম্যাচই ড্র হয়েছে এবং বাকি দুটিতে একটি করে জয় পেয়েছে দুই দলই। তবে মাঠে নামলে সব ইতিহাস ও পরিসংখ্যান ভুলে গিয়ে নতুন কিছুর দেখা মেলে বলেই ইতিহাসে এমন ম্যাচগুলোর অবস্থান কিছুটা ভিন্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT