অ্যাডিলেটে পাঁচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দিবারাত্রির অ্যাশেজ লড়াইয়ে অন্ধকারে জো রুটের দল। স্টিভেন স্মিথদের সামনে একেবারেই অনুজ্জ্বল সফরকারী ইংল্যান্ড। প্রথমদিন থেকেই দাপট দেখাতে থাকা অস্ট্রেলিয়া জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করেছে।
রোববার তৃতীয় দিনের খেলা ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে শেষ করেছে ইংল্যান্ড। পঞ্চম দিনে আরও ৩৮৬ রান করতে হবে জয় তুলতে চাইলে। সেখানে ৬ উইকেট হলেই অজিদের মিলবে টানা দুই জয়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৩৬ পর্যন্ত যেতে পারে ইংলিশরা। সফরকারীদের ফলোঅন না করিয়ে নিজেই ব্যাটে নেমে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ তুলে করে ইনিংস ঘোষণা।
তাতে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে দাঁড়ায় ৪৬৬ রানের পাহাড় টপকে জয়ের লক্ষ্য।
লক্ষ্য তাড়ায় নেমে ররি বার্নস ৩৪, হাসিম হামিদ শূন্য, ডেভিড মালান ২০, অধিনায়ক রুট ২৪ রানে ফিরে যান। বেন স্টোকস অপরাজিত আছেন ৩ রানে।
ঝাই রিচার্ডসন ২টি, স্টার্ক ও নেসার ১টি করে উইকেট তুলেছেন।
সকালে দ্বিতীয় ইনিংসে মার্কাস হ্যারিস ২৩, মার্নাস লাবুশেন ৫১, ট্রাভিস হেড ৫১ ও মিচেল স্টার্কের ১৯ রানে বড় লক্ষ্য জমিয়ে ফেলে অজিরা। ২৭ বছর বয়সী লাবুশেন ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নেন।
ডেভিড মালান, রুট ও ওলি রবিনসন ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট গেছে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দখলে।








