চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডে ‘গণহত্যার শিকার’ ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শিরোনাম হিসেবে এর বাইরে ভালো কোনো শব্দ খুঁজে পায়নি ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া। কিছুক্ষণ আগে অ্যাডিলেডে যা হয়েছে তাকে স্রেফ গণহত্যা বলেই চালিয়ে দিয়েছে তারা। এক হিসেবে শব্দের ব্যবহারটাও নেহাত মন্দ নয়, ক্রিকেট যে দেশে একটি ধর্মের মতো সেখানে ৩৬ রানে অলআউট হওয়া তো গণহত্যারই শামিল!

কী হওয়ার কথা ছিল আর কী হলো? অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিন্ম ৩৬ রানে বিধ্বস্ত হবার এই একটাই জবাব খোঁজার আছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। ৫৩ রানের লিড থাকার পরও একটা দল কিভাবে লজ্জায় মাথা নত হতে পারে তারই জ্বলন্ত উদাহরণের নাম এখন ভারত।

অথচ তৃতীয় দিনটা যখন শুরু করে ভারত, তাদের হাতে তখন পর্যন্ত আছে ৯ উইকেট। প্রথম ইনিংসের সঙ্গে মিলিয়ে ৬২ রানের লিড। সেই রানের সঙ্গে আর যোগ হয়েছে মাত্র ২৭ রান, তাতেই শেষ বাকি ৯ উইকেট। এমনই এক ইনিংস খেলেছে দলটি যেখানে দুই অংকের কোঠা পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান।

দিনে ধ্বংসের শুরুটা করেছেন প্যাট কামিন্স, ২ রানে নাইটওয়াচম্যান জসপ্রিত বুমরাহকে ফিরিয়ে। কিছুক্ষণ বাদে চেতেশ্বর পূজারাও শিকার কামিন্সের, কোন রান না করেই।

মায়াঙ্ক আগারওয়ালকে ৯ রানে ফিরিয়ে ধ্বংস মিছিলে শামিল হন জস হ্যাজেলউড। ভারতের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে কেবল দুইভাবেই বর্ণনা করা যায়। কামিন্স ও হ্যাজেলউড। টপ অর্ডারে বিরাট কোহলিসহ ২১ রানে চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ধসের শুরুটা করেন কামিন্স। সেখান থেকে বাকিটা শেষ করেছেন হ্যাজেলউড। লেজের ব্যাটসম্যানদেরসহ মাত্র ৮ রানে শেষ পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

Reneta

মোহাম্মদ শামি তো ব্যাটই ধরতে পারেননি, চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ভারতের টেস্ট ইতিহাসে এটাই এখন সর্বনিন্ম রানের ইনিংস। এর আগে ৪৬ বছর আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হওয়াটাই ছিলো লজ্জার।

মাত্র ৯১ রানের টার্গেটে তাড়াহুড়ো করেননি দুই অজি ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস। ওয়েড ৩৩ ও ৬ রান করা লাবুশেনকে হারালেও কোনো অলৌকিক কিছু ঘটেনি, ৮ উইকেট হাতে রেখে তিনদিনেই খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগস্ট ১, ২০২৬

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT