চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান বাড়ালো রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এল ক্ল্যাসিকোর পর লা লিগায় উত্তেজনায় পূর্ণ মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে জিনেদিন জিদানের দলের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে।

২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৪৯। আর এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৪৩। রোববার ঘরের মাঠে লেভান্তেকে হারাতে না পারলে শিরোপা ধরে রাখার মিশনে বড় হোঁচট খাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।

ঘরের মাঠে শুরুর ৪৫ মিনিটে বেশ নড়বড়েই লেগেছে রিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুতে এই সময়টাতে তাদের এক প্রকার দর্শকই বানিয়েই রেখেছিল অ্যাটলেটিকো। প্রথমার্ধে যে দুটো বলার আক্রমণ হয়েছে, দুটোই করেছে মাদ্রিদের ছোট জায়ান্টরা। ২৪ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া দারুণ সুযোগ পেয়ে বল বারে লাগিয়েছেন। ৪২ মিনিটে এই কোরেয়ার আরেকটি শট বারে বাতাস লাগিয়ে চলে গেছে মাঠের বাইরে।

দ্বিতীয়ার্ধের শুরুত দুই বদলে খেলার দখল নেয় রিয়াল। ইসকোর জায়গায় লুকাস ভাসকুয়েজ আর টনি ক্রুজের বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র। আক্রমণ ভাগের এ দুই খেলোয়াড়ের প্রেসিং ফুটবলে অ্যাটলেটিকোকে চেপে ধরে বাজিমাত করে রিয়াল !

৫৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডি-বক্সে ফার্লান মন্ডির দিকে বল বাড়িয়ে দেন ভিনিসিয়াস। সেই বল আলতো স্পর্শে করিম বেনজেমার কাছে পাঠিয়ে দেন মন্ডি। অনেকটা অরক্ষিত থাকা বেনজেমা বল মাটিতে পড়ার আগেই ভলিতে অ্যাটলেটিকো গোলরক্ষককে বোকা বানিয়ে করেন ম্যাচের জয়সূচক গোলটি।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার দুই সিটিতেই নৌকার প্রার্থীরা এগিয়ে

পরবর্তী

চীন ফেরত বাংলাদেশিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি

পরবর্তী

চীন ফেরত বাংলাদেশিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি

কাউন্সিলর পদে বিজয়ী যারা

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT