চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোকে বিদায় করে সেমিতে পিএসজির প্রতিপক্ষ লেইপজিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জার্মান ক্লাব আরবি লেইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। বিপরীতে, প্রথমবারের মতো উয়েফা সেরার আসরে সেরা চারে জায়গা করে নিল বুন্দেসলিগায় সদ্যগত মৌসুমে তৃতীয় হওয়া দলটি।

লিসবনে বৃহস্পতিবার রাতে এক লেগের দ্বিতীয় কোয়ার্টারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে লেইপজিগ। গোল করেন ড্যানিয়েল ওলমো ও টেলর অ্যাডমস। অ্যাটলেটিকোর গোলটি জোয়াও ফেলিক্সের।

শেষ চারে লেইপজিগ পরীক্ষা দেবে আসরের প্রথম দল হিসেবে সেমির টিকেট কাটা ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে। প্রথম কোয়ার্টারে আটালান্টাকে একই ব্যবধানে হারিয়ে লেইপদের ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ হয়ে আছেন নেইমার-এমবাপেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক লেইপজিগ প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি, পারেনি অ্যাটলেটিকোও। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে পাশার দান পাল্টে যেতে থাকে। দারুণ লড়ে শেষ মুহূর্তের গোলে সেমিতেই পা রাখে জার্মানরা।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫০ মিনিটে লেইপজিগকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ড্যানিয়েল ওলমো।

সেটি শোধ দিয়ে আশা ধরে রাখে অ্যাটলেটিকো। ৭১ মিনিটে স্পটকিকে তাদের সমতা ফেরানো গোলটি আনেন জোয়াও ফেলিক্স। নিজ বক্সে ফেলিক্সকেই বাজেভাবে ফাউল করে বসেছিল লেইপরা।

Reneta

ম্যাচ তখন অতিরিক্ত সময়ে গড়ানোর দ্বারপ্রান্তে। নির্ধারিত সময়ের বাকি সবে দু-মিনিট। টেলর অ্যাডামসের এক গোলে ডিয়েগো সিমিওনের শিষ্যদের সেরা চারের স্বপ্ন ভেস্তে যায়। বাধনহারা উল্লাসে মাতে লেইপজিগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোচ্যাম্পিয়ন্স লিগপিএসজিলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT