চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে আইনজীবীরা যা বলছেন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:৩৬ অপরাহ্ণ ১০, মে ২০১৭
আদালত
A A

সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত মামলার আপিল শুনানিতে সাত বিচারপতির সবাইকে যুক্ত না করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ‘অনাস্থা জানিয়ে মামলা থেকে নিজেকে প্রত্যাহারের’ কথাকে আইনজীবী মনজিল মোরসেদ ‘অপ্রত্যাশিত’ বলে মনে করলেও গুরুত্বপূর্ণ মামলা বিবেচনায় শুনানিতে আপিল বিভাগের সকল বিচারপতিদের তিনি চাইতে পারেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী খুরশিদ আলম খান।

আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আপিল বিভাগের সাত বিচারপতির উপস্থিতিতে আপিল শুনানি করা এবং শুনানির জন্য যে সময়ের আবেদন অ্যাটর্নি জেনারেল করেছেন তা কেবলই একটা অজুহাত। এটা ডিলে প্র্যাকটিসের একটা উদাহরণ। তাই অ্যাটর্নি জেনারেলের এই অজুহাত অপ্রত্যাশিত।’

ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনকারীদের পক্ষের এই আইনজীবী আরো বলেন, ‘একটি মামলার শুনানিতে কয়জন বিচারপতি থাকবেন বা কয়জন বিচারপতি নিয়ে বেঞ্চ গঠিত হবে তা প্রধান বিচারপতির এখতিয়ার। তাই এখানে কোন কন্ডিশন দিয়ে আবেদন করলে তা সঠিক নয়।’

তবে শুনানির জন্য সময় প্রার্থনা করা কিংবা গুরুত্বপূর্ণ মামলা বিবেচনায় শুনানিতে আপিল বিভাগের সকল বিচারপতিদের শুনানিতে অ্যাটর্নি জেনারেল চাইতে পারেন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কোন আবেদন থাকলে আদালতের কাছে তিনি তা করতেই পারেন। তা বিবেচনা করা একান্তই আদালতের বিষয়।’

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় মঙ্গলবার।

Reneta

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বেঞ্চ আগামি ২১ মে এবিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের মধ্যে আপিন শুনানি নিয়ে ‘বিশেষ’ কিছু কথা হয়। তবে কি কথা হয় তা আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান এ্যাটর্নি জেনারেল।

তিনি জানান, ‘গত তারিখে (সোমবার) প্রধান বিচারপতি বলেছেন, সব বিচারপতিকে যুক্ত করেই এ মামলাটি শুনবেন। আজকে এক পর্যায় তিনি (প্রধান বিচারপতি) বললেন, পাচঁজনই শুনবেন। তখন আমি বললাম, সবাই যদি না শুনেন, সবাইকে যদি যুক্ত না করেন তবে অনাস্থা জানাতে বাধ্য হব। হয়ত এ মামলা থেকে নিজকে প্রত্যাহার করার চিন্তাও করতে পারি। তখন প্রধান বিচারপতি বলেছেন, সবাইকে নিয়ে শুনানি করতে হবে এমন শর্ত দেয়া যায় না। একজন বিচারপতি অসুস্থ থাকতে পারেন, একজন বিদেশে থাকতে পারেন। তাই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতিকে আদালত চালাতে হয়।’

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সংবিধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

আদালতে নারী বিচারপ্রার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা!

মে ১০, ২০২৬

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

মে ১০, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি 

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

মে ১০, ২০২৬

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT