চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বস্তির মাঝেও স্বস্তির আলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে বিশ্রাম নিচ্ছেন, ছাতা ছায়ায় বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ভারতকে টেস্টে হারানো পৃথিবীর কঠিন কাজের একটি। আর বাংলাদেশের জন্য তো আরও কঠিন। বৃষ্টির সহায়তা ছাড়া ড্র করাও যে একরকম অসম্ভব! পরিসংখ্যানে তাকালেই স্পষ্ট দুই দলের ব্যবধান কতটা। দ্বিতীয় দিন শেষে কানপুর টেস্টে সম্ভাব্য ফলাফল ড্র ধরে নেয়া যায়। আর সেটি হলে বাংলাদেশই লাভবান হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কিছু পয়েন্ট যোগ হবে।

তবে খেলোয়াড়রা চান মাঠে লড়েই ভালো ফল করতে। দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টির পেটে চলে যাওয়ায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা হতাশ, ‘খেলোয়াড় হিসেবে তো অবশ্যই একটা অস্বস্তিকর ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, মাঝে কিছুক্ষণ খেলাও হল এরপর আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিন খেলা হল না, প্লেয়ার হিসেবে অবশ্যই এটা অস্বস্তিকর। আসলে কিছু করার নেই, আমাদের নিয়ন্ত্রণেও এটি নেই। তবে খেলা হলে ভালো লাগতো।’

প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে বাংলাদেশ। শান্ত মনে করছেন একটি উইকেট বেশি পড়েছে দলের।

Banglabid

‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি। শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি যে উইকেটে আমরা খেলছি। আমাদের অনেকগুলা ব্যাটার আছে এখান থেকে যদি দুইটা বড় জুটি হয় ভালো অবস্থানেই যাবো। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি আমার মনে হয় মাঝামাঝি একটা অবস্থানে আছি।’

টেস্ট আঙিনায় পা রাখার ২৪ বছরে ভারতের বিপক্ষে দুইবার ড্র করেছে বাংলাদেশ। অবশ্য তা বৃষ্টির কল্যাণে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় ফল হয়নি। বাকি ১২ টেস্টে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত। এবার কানপুরের চিত্র অনেকটা চট্টগ্রাম ও ফতুল্লার মতোই। দুই দিনে খেলা হয়েছে এক সেশনের খানিকটা বেশি। ভারতের বিপক্ষে তৃতীয়বার টেস্ট ড্র করার হাতছানি টাইগারদের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুর টেস্টবাংলাদেশ-ভারতবৃষ্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত সমন্বয় কমিটি বাতিল

পরবর্তী

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০জন

পরবর্তী
ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০জন

হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

সর্বশেষ

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT