চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা পর্যায়ে ৮ হাজার ফ্ল্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

সারাদেশে উপজেলা পর্যায়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৭৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘প্রতি উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ’ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৪৬৬ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৭ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা পাওয়া যাবে ৪৪০ কোটি টাকা।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা সকলেই বয়োজ্যেষ্ঠ এবং উপার্জনক্ষম না হওয়ায় তাদের পক্ষে ভাড়া, খরিদ বা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ফ্ল্যাট কেনা সম্ভব নয়। এ লক্ষ্যে প্রত্যেক জেলা-উপজেলায় তৈরি হবে বহুতল আবাসিক ভবন। নির্মাণ করা হবে মোট ৮ হাজার ফ্ল্যাট।

পরিকল্পনামন্ত্রী বলেন, দুই ইউনিটবিশিষ্ট ২৬৪টি এবং চার ইউনিটবিশিষ্ট ২৬৮টি অর্থাৎ মোট ৫৩২টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ইউনিট বা ফ্ল্যাটের আয়তন হবে ৯৮২ বর্গফুট। এতে ৩টি বেড রুম, ১টি ড্রইং-কাম ডাইনিং রুম, ২টি বাথরুমসহ বারান্দা থাকবে। তবে যেসব জেলা বা উপজেলায় ৩ বা ততোধিক ভবনের প্রয়োজন হবে সেখানে আবাসন কমপ্লেক্স নির্মাণ করে অন্যান্য সুবিধাদি যেমন- অভ্যন্তরীণ সড়ক, লাইটিং ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।

Reneta

তিনি জানান, মূল খাস জমির ওপর ভবনগুলো নির্মাণ করা হবে। তবে যেসব উপজেলায় খাস জমি পাওয়া না যায় সেখানে জমি অধিগ্রহণ করা হবে। চলতি বছর থেকে ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

একনেক সভায় প্রধানমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট দেওয়ার জন্য সুস্পষ্ট নীতিমালা তৈরির নির্দেশনা দিয়েছেন বলে মুস্তফা কামাল জানান। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সন্তানদের মধ্যে ফ্ল্যাটের উত্তরাধিকার নির্ধারণে এ নীতিমালা অনুসরণ করা হবে।

অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে- ‘জলবায়ু সহিঞ্চু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পে’র খরচ ধরা হয়েছে ৬৬২ কোটি টাকা। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিসি) প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩০১ কোটি টাকা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৫ কোটি ৫০ লাখ টাকা। বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর- কোম্পানীগঞ্জ- ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ককে উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬২৬ কোটি ৯৩ লাখ টাকা। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্প্রসারণের লক্ষ্যে আনুষঙ্গিক সুবিধাসহ নতুন ১২-তলা ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ৪ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকফ্ল্যাটমুক্তিযোদ্ধালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT