কক্সবাজার

অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা গ্রেফতার

রোহিঙ্গা গ্রেফতার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও রোহিঙ্গারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা গ্রেফতার, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে র‌্যাব আটটি দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চারজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার সকালে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন গহীন অরণ্যে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলো, কক্সবাজারের উখিয়ার কুতুপালং -১ ক্যাম্পের ব্লক–এ/৩ এর আশুক জামানের ছেলে মো. নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা –১৩ নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গহীন অরণ্যে অস্ত্রসহ কতিপয় রোহিঙ্গার অবস্থানের খবর পেয়ে র‍্যাব সদস্যরা রাত থেকে এলাকাটি ঘিরে ফেলে। এসময় সন্দেহভাজন ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে দুই জনের কাছে দুইটি দেশীয় অস্ত্র ও অপর দুই জনের কাছে দুইটি লাকড়ির বোঝা পাওয়া যায়। একটি লাকড়ির বোঝায় একটি বিদেশি অস্ত্র, একটি স্টেনগান ও একটি দেশী অস্ত্র এবং অন্য লাকড়ির বোঝায় ৩টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে ৫টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড খালি খোসা পাওয়া যায়।

তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র-গোলাবারুদ অভিনব কায়দায় পরিবহন করেছিল বলে জানিয়েছে র‍্যাব।

বিষয়:নাইক্ষ্যংছড়ির‌্যাবের অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…