চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাচলে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
অপরাধ
A A

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক চার জনসহ ছয় জনের নাম উল্লেখ করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাদী হয়ে শনিবার রাতে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে, শরিফুল, শাহীন ওরফে সানা, রাসেল, শান্ত, হৃদয় ও মুরাদ। হৃদয় কাতারে অবস্থান করছে। মুরাদ এখন পর্যন্ত পলাতক রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, হৃদয় গোসল করতে গিয়ে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের খাল থেকে একটি ব্যাগ পায়। এ ব্যাগে বেশ কয়েকটি এসএমজি ছিলো। সে শরীফুলকে জানায়। এরপর শরীফুল, শাহীন, রাসেল, শান্ত, হৃদয় ও মুরাদ এসব অস্ত্র নিজেরা ভাগাভাগি করে নিয়ে নেয়। এবং বিক্রির চেষ্টা করতে থাকে। এসব আসামিরা লুকিয়ে রাখা অস্ত্রের একাংশের সন্ধান ঘটনাচক্রে পায়। কিন্তু তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে অস্ত্রের ব্যাপারে না জানিয়ে নিজেদের হেফাজতে রেখে দেয়। এসব আসামির হেফাজত থেকে আটটি অস্ত্র পাওয়া যায়। শাহীন ও শান্ত’র দেওয়া তথ্য অনুযায়ী পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের বন্ধু সিটি থেকে এবং রাসেলের দেয়া তথ্যানুযায়ী পাঁচটি এসএমজি শনিবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন, যেহেতু অস্ত্রগুলো আসামিদের হেফাজতে ছিলো ও তারা এগুলো বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেছিলো এ কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুরো অস্ত্রের চালানের ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তবে এই মামলার সূত্র ধরেই পুরো অস্ত্রের চালানের বিষয়ে আমরা অনুসন্ধান চালাবো। মামলার ছয় আসামির বাকি দুইজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ জুন) মধ্যরাত দেড়টা থেকে রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় পুলিশ রূপগঞ্জের পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি খালে ডুবিয়ে রাখা ২১টি ব্যাগে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

শরিফ নামের একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশ এ অস্ত্রের সন্ধান পায়। এখান থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ৬২টি এসএমজি বা সাব মেশিনগান, ২টি রকেট লঞ্চার, ২টি ওয়াকিটকি, ৫টি ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তল, ৪৯টি রকেট লঞ্চার প্রজেক্টর, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ৪৪টি এসএমজির ম্যাগাজিন, বিপুল পরিমাণ টাইমফিউজ, ইগনাইটার ও গুলি।

Reneta

অভিযানের দ্বিতীয় দিনে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ আরো পাঁচটি এসএমজি পায়। এ ঘটনায় ঢাকা রেঞ্চের ডিআইজ শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের গঠিত তদন্ত কমিটি কাজ করছে। এ কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র উদ্ধারনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT