চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র উদ্ধার অভিযান শেষে যা বললেন পুলিশ প্রধান

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৯:১০ অপরাহ্ণ ১৯, জুন ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শেষ করে পুলিশ প্রধান বলেছেন, বড় ধরনের নাশকতা ঘটাতেই অস্ত্র ও গোলাবারুদের মজুদ করা হয়েছিল। নাশকতা পরিকল্পনা পুলিশের অভিযানের কারণেই নস্যাৎ হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার রাতে রাজধানীতে সবচেয়ে বড় অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায় উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশে দিয়াবাড়ি খালে। রাতের অভিযানের পর রোববার সকাল ৮টায় আবারো তল্লাশি শুরু করে পুলিশ ও ফায়ারসার্ভিস।

দুপুর পর্যন্ত টানা তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ৭ সদস্যের ডুবুরি দল। পাওয়া যায় এসএমজি’র ৩২টি ম্যাগজিন এবং পিস্তল বানানোর ৮টি ক্লিনিং রড।

ফায়ার সার্ভিসের ডিএডি মো. সালেহ বলেন, ‘সকাল থেকে শুরু করে পুরো লেক ৩ বার সার্চ করা হয়েছে। এতে ৩২টি ম্যাগাজিন এবং ক্লিনিং রড উদ্ধার করেছি।’

উদ্ধার অভিযান দেখতে আসেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আগের রাত থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের চালান কারা কী কারণে মজুদ করেছিলো সে বিষয়ে কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেন, ‘এগুলো বেআইনি অস্ত্র। ডিএমপি’র গোয়েন্দা শাখা এই অস্ত্র চালানের ব্যাপারে তদন্ত করবে। তদন্তে এসব অস্ত্র কী উদ্দেশ্যে, কারা এনেছিল তা বের করা হবে। তবে এটা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।’

Reneta

শনিবার দুপুর ৩টার দিকে নম্বরবিহীন একটি কালো জিপ থেকে খালে ব্যাগ ফেলতে দেখে একজন পুলিশ কনস্টেবল খবর দেন তুরাগ থানায়। টহল পুলিশ আসায় জিপ নিয়ে তারা চলে যায়।

পরে পুলিশ এসে উদ্ধার করে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অস্ত্রের মজুদ। ডুবুরি দল রাতেই কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার করে ৯৭টি পিস্তল, ১ হাজার ৬০ রাউন্ড গুলি, ৪৬২টি ম্যাগজিন ও ১০টি বেয়নেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র উদ্ধারদিয়াবাড়ি অস্ত্রের চালানদিয়াবাড়ি খাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের কাছে পাওনা বুঝে নেবে বাংলাদেশ

পরবর্তী

জঙ্গিবাদ এবং নারীদের ভূমিকা

পরবর্তী

জঙ্গিবাদ এবং নারীদের ভূমিকা

বারিধারায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্যাক্সি আটক

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT