চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলীয় বেসবল কোচের কাছে যা শিখলেন মুশফিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

সিডনির ব্ল্যাকটাউনে দশ দিনের অনুশীলন ক্যাম্পে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনের দ্বিতীয় দিনে সোমবার ক্রিকেটারদের সাথে কাজ করেছেন অস্ট্রেলিয়ার বেসবল কোচ জন ডিবল। বল থ্রোয়িংয়ের কৌশল নিয়ে ক্রিকেটারদের সাথে কাজ করেন তিনি।

মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে বিডিক্রিকেটডটকম।

ক্রিকেটারদের থ্রোয়িংয়ের দক্ষতা বাড়াতেই এ উদ্যোগ। আধঘণ্টার জন্য এ বেসবল কোচকে সাথে পায় বাংলাদেশ ক্রিকেটাররা। স্বল্প সময়ের সে সেশনটি ক্রিকেটাররাও বেশ উপভোগ করেছেন।

Banglabid

আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের অপরিহার্যতা নতুন করে বলার নেই। দারুণ সব থ্রো করে ব্যাটসম্যানদের রান আউট করে ম্যাচের মোড়ই বদলে দেওয়া যেতে পারে। ফিল্ডারদের থ্রো আরো শাণিত করতেই কাজ করেছেন ডিবল।

তবে জন ডিবলের সেশনে সবাই অংশ নেয়নি। সোমবার সন্ধ্যায় সিডনিতে পৌঁছেছেন সাকিব আল হাসান। রাতে ঢাকা ছেড়েছেন ফাস্ট বোলার রুবেল হোসেন ও ব্যাটসম্যান মেহেদী হাসান মারুফ।

থ্রোয়িংয়ের পাশাপাশি কিপিংয়ের দক্ষতা বাড়ানোর জন্য ক্যাম্পে বিশেষ কোচ দেখা যেতে পারে। জানা গিয়েছে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্র্যাড হাডিন। ব্যক্তিগত কারণে এখনো টাইগারদের সাথে যোগ দেননি তিনি। দলের সাথে রয়েছেন মনোবিদ ফিল জনসিও।

Reneta

দশ দিনের এ ক্যাম্প শেষ হবে ১৯ ডিসেম্বর। এর মধ্যেই বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্সের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর নিউ জিল্যান্ড যাবে তারা।  সেখানে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ও ২ টি টেস্ট খেলে সফর শেষ করবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাবে বিএনপি

পরবর্তী

মেসির সামনেও সেরা হওয়ার সুযোগ

পরবর্তী

মেসির সামনেও সেরা হওয়ার সুযোগ

জাতি সশ্রদ্ধচিত্তে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT