চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সীমান্ত খুলতে সম্মত নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

২০২১ সালের শুরুতেই সীমান্ত খুলে দিয়ে অস্ট্রেলিয়ার সাথে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণে সম্মত হয়েছে নিউজিল্যান্ড।

সোমবার দেশটির মন্ত্রিসভা নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাস থেকে নিউজিল্যান্ডের নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের সীমান্তে লকডাউন দেয় দেশটির সরকার। তারপর থেকে প্রায় বছরখানেক বন্ধ রয়েছে সীমান্ত।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়ার সাথে  কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণের বিষয়ে ট্রান্স-তাসমান ভ্রমণ নীতিতে নীতিগতভাবে একমত হয়েছে তার মন্ত্রিসভা। তবে এ ভ্রমণনীতিতে দুই দেশের পক্ষ থেকে তেমন কোনো পরিবর্তন আসছে না। 

‘‘আমাদের ইচ্ছা ছিল তারিখ ঘোষণা করার কিন্তু সামনের নিউ ইয়ারের কারণে এখনো লকডাউনের বিষয়ে বিবেচনায় রয়েছে।’’

নিউজিল্যান্ড কঠোর লকডাউন প্রয়োগ করে এবং সীমান্তগুলো বছরের বেশিরভাগ সময় বন্ধ রেখে করোনা ভাইরাসকে কঠিনভাবে নির্মূল করেছে। 

Reneta

জাসিন্ডা আরডার্ন আরও বলেছেন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আরও কিছু প্রয়োজনীয় কাজ করতে হবে। তবে নিউজিল্যান্ড খুব সতর্কতা নিয়ে ভ্রমণ চুক্তিটি চূড়ান্ত করবে।

ট্রান্স-তাসমান ভ্রমণের বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে এবং অস্ট্রেলিয়ান অনেক অঞ্চল নিউজিল্যান্ডের নাগরিকদের অক্টোবরের পর থেকে কোয়ারেন্টাইন ছাড়াই প্রবেশের অনুমতি দিয়েছে কিন্তু নিউজিল্যান্ড তা করেনি।

অস্ট্রেলিয়াও মহামারীর প্রথমদিকে তাদের আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দিয়েছিল। নিউজিল্যান্ডের নাগরিকদের বাদে কেবল অস্ট্রেলিয়ানদের ফিরে আসার সুযোগ দেয়।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট সাংবাদিকদের বলেছেন, এটি একটি উদাহরণ যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কেবল একসাথে কাজ করছে না। তবে উভয় দেশের পরিবারগুলি উভয় দিকে ফিরে আসতে পারবে, বন্ধুরা দু’দিকেই ফিরে আসতে পারবে এবং উভয় দিকেই প্লেনগুলি পূর্ণ হতে পারে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকোয়ারেন্টাইননিউজিল্যান্ডভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT