চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সিরিজের শেষ আশাটিও শেষ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:৪০ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

নির্ধারিত সময়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর শেষ আশাটিও শেষ হয়ে গেলো। ক্রিকেটারদের বাংলাদেশ সফর ক্যাম্প থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সিএ’র পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনার বিষয়টি চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একই কথা বললেও ক্যাম্প গুটিয়ে নেওয়ার  খবরে আপাততঃ আর কোনো আশা দেখছে না বিসিবি।

সিএ’র সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, যারা ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা যেনো ম্যাটাডর কাপের জন্য রাজ্য দলে যোগ দেন। টেস্ট দলে থাকার কারণে যাদের রাজ্য দল এরইমধ্যে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছিলো তারা নতুন করে গঠিত সিএ ইলেভেন দলে যোগ দেবেন।

নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া দলের সোমবার বাংলাদেশে আসার কথা ছিলো। আলাদা আলাদা বিমানবন্দর থেকে তাদের এক হওয়ার কথা ছিলো। কিন্তু অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতা জারি করার পর তাদের যাত্রা পিছিয়ে যায়। সেই অর্থে তারা এক জায়গায় ক্যাম্পে যোগ না দিলেও নিজ নিজ জায়গায় অপেক্ষমান থাকাকেই ক্যাম্প হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।

Banglabid

ক্রিকেট অস্ট্রেলিয়া এখন তা বতিল করায় অস্ট্রেলীয় ক্রিকেটাররা স্থানীয় ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন।

এর আগে ঢাকা সফর করে মঙ্গলবার অস্ট্রেলিয়া ফিরে যান অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। টিম ম্যানেজারও বুধবার ফিরে গেছেন।

তারা ঢাকার নিরাপত্তা সংস্থাগুলো থেকে কি ধরণের আশ্বাস নিয়ে গেছেন তার উপর অস্ট্রেলিয়ার সফরের তারিখ ঠিক করা হবে বলে জানানো হয়েছে।

Reneta

সমস্যার শুরু হয় ২৫ সেপ্টেম্বর । ওইদিন অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করলে পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবস্থা পর্যবেক্ষণে অস্ট্রেলীয় নিরাপত্তাদলের ঢাকা সফরের মধ্যেই গুলশানে এক ইতালীয় নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পরবর্তী

সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে: মির্জা ফখরুল

পরবর্তী

সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে: মির্জা ফখরুল

বেনাপোলে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT