চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সিরিজের উইকেট নিয়ে মিরাজের চাওয়া

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
জিম সেশনের ফাঁকে খানিক আড্ডায় ক্রিকেটাররা

জিম সেশনের ফাঁকে খানিক আড্ডায় ক্রিকেটাররা

ঘরের মাঠে স্পিনই বাংলাদেশের শক্তির জায়গা। ইংল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে সুবিধা মিলেছিল। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজের অফস্পিনে ধসে গিয়েছিল ইংলিশ ব্যাটিং। ঘূর্ণি জাদুতে দুই ইনিংসে মিরাজের ঝুলিতে এসেছিল ৬টি করে উইকেট। সেই সুখস্মৃতি এখনও তরতাজা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিন সহায়ক উইকেট প্রত্যাশা করছেন ইংলিশ-বধের এই নায়ক।

‘আসলে উইকেট তো আমাদের হাতে না। যদি তেমন উইকেট পাই, আমাদের জন্য সুবিধা হবে, ভালো হবে। স্পিনারদের জন্য কাজটা সহজ হবে।’

ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব হবে কিনা- এমন প্রশ্নে মিরাজ বললেন, ‘আমরা শুধু ওয়ানডেতে ভালো খেলছি না, টেস্টেও ভালো খেলেছি শেষ এক বছরে। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। বড় বড় দলের সাথে আমরা জিততে শুরু করেছি। ইংল্যান্ডের সাথে জিতেছি, শ্রীলঙ্কার মাটিতে জিতেছি। বিশ্বের বড় বড় দলকে হারানোর যোগ্যতা রাখি আমরা। সেটা তো আমরা প্রমাণ করেছি।’

Banglabid

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আগামী তিন সপ্তাহ ফিটনেস নিয়েই মনোযোগী থাকবেন  ক্রিকেটাররা। তারপর স্কিল ট্রেনিং। স্কিলের সঙ্গে রয়েছে ফিটনেসের যোগসূত্র। তাইতো মিরাজ ফিটনেস ক্যাম্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।

মেহেদী হাসান মিরাজ

‘ফিটনেস ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণ। এরকম সময় আর পাব না। এখানে ঝালাই করতে পারব। তখনই স্কিল ডেভেলপ করতে পারব, যখন ফিটনেস ইমপ্রুভ হবে। তখন আমাদের সবকিছুই ইমপ্রুভ হবে। ফিটনেস ঠিক থাকলে পারফর্ম করতে সুবিধা হবে। সামনে অনেক খেলা আছে। সামনের এক বছর ব্যস্ত সূচি থাকবে। এটা হেল্প করবে। এখন তিন সপ্তাহ সুযোগ আছে ফিটনেসে উন্নতি করার। খেলার সময় যেটা সম্ভব হয় না।’

ফিটনেস ক্যাম্প শেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেবেন মিরাজ। খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। ৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিরাজদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টার্স। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টুয়েন্টি খেলতে এ মাসের শেষ দিকে ঢাকা ছাড়বেন ১৯ বছরের এই তরুণ অলরাউন্ডার।

Reneta

‘এ ব্যাপারে বিসিবি ও কোচের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, কন্ডিশিনিং ক্যাম্প শেষে যেতে পার। আশা করি বিসিবি থেকে দ্রুতই অনাপত্তিপত্র পেয়ে যাব। কন্ডিশনিং ক্যাম্প শেষ করেই যাব সেখানে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াল ছেড়ে বায়ার্নে রদ্রিগেজ

পরবর্তী

শাহজালালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনায় তদন্ত কমিটি

পরবর্তী
আগেয়াস্ত্র

শাহজালালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনায় তদন্ত কমিটি

জোকোভিচ

শঙ্কা কাটিয়ে শেষ আটে জোকোভিচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT