চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ন ১৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে করোনা প্রটোকল ও কোয়ারেন্টিন প্রক্রিয়া জটিল হওয়ায় আপাতত অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না কিউইরা।

সফরে গেলে নিজ দেশে ফিরে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হতো কেন উইলিয়ামসনের দলকে।

আগামী ২৪ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল কিউইদের।

অস্ট্রেলিয়ায় করোনা প্রকোপ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আলোচনায় বসে অস্ট্রেলিয়া বোর্ডকে সিরিজ স্থগিত করতে রাজি করায়। সিরিজটি পরবর্তীতে দু-দেশের সমঝোতায় অনুষ্ঠিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি জানায়, ‘আমরা খুবই হতাশ যে শিডিউল ম্যাচ স্থগিত রাখতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ড বোর্ডের সাথে বসে পুনরায় সিরিজ আয়োজন করার চেষ্টা করব। আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই কেননা তারা সব সময় সিরিজ আয়োজনের পক্ষে ছিল। দেশে ফিরে দীর্ঘ সময় কোয়ারিন্টিনে থাকতে হবে বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। এটা সত্যি যে এই মুহূর্তে তাদের পক্ষে অস্ট্রেলিয়া সফর সম্ভব ছিল না।’

‘‘আমরা জানি সমর্থকরা সিরিজের অপেক্ষায় ছিল। কিন্তু বৈশ্বিক বিপর্যয়ের উপর আমাদের কারো নিয়ন্ত্রণ নেই। আমরা এখন আগামী মাসের শ্রীলঙ্কা সিরিজ আয়োজন নিয়ে ভাবছি।’’

Reneta

নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা সবাই জানি করোনা ইস্যুতে আমাদের সরকার কতটা কঠোর। ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশন এই মুহূর্তে অনেক কঠিন আমদের জন্য। আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানিয়ে ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সরকার আমাদের এই মুহূর্তে সফর না করার পরামর্শ দিয়েছে।’

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT