চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ের ফাইভ-জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

অস্ট্রেলিয়ায় ফাইভ-জি নেটওয়ার্ক বসানোর কাজ থেকে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে ও জেটিই নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক হওয়ায় দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। এ কারণে দেশটিতে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন করতে পারবে না এ’দুটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার দেশটির টেলিকম প্রতিষ্ঠানগুলোর মতো প্রযুক্তি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও জাতীয় নিরাপত্তা বিধিমালা মেনে চলার নির্দেশ দেয়। এই নির্দেশনায় জানানো হয় যেসব প্রতিষ্ঠান বিদেশি কোন সরকারের নির্দেশনা মানতে বাধ্য সেসব প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি।

অস্ট্রেলিয়া সরকারের এমন নিষেধাজ্ঞায় বেজায় নাখোশ হয়েছে চীন ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: বিভিন্ন অজুহাতে কৃত্রিমভাবে বাধা সৃষ্টি করা (অস্ট্রেলিয়ার) উচিৎ হচ্ছে না। দেশটির চীনের প্রতি আদর্শগত কুসংস্কারাচ্ছন্ন চিন্তা থেকে বের হয়ে আসা উচিৎ।

অস্ট্রেলিয়া সরকারের এই নিষেধাজ্ঞাকে গ্রাহকদের জন্য প্রচণ্ড হতাশাজনক বলে মন্তব্য করেছে হুয়াওয়ে।
এক টুইটার বার্তায় হুয়াওয়ে বলে, ফাইভ-জি’তে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি আমরা। ১৫ বছর ধরে নিরাপদে অস্ট্রেলিয়াকে ওয়্যারলেস প্রযুক্তি সেবা দিয়ে আসছি।

Reneta

উল্লেখ্য, আগামী কয়েক বছরে বেশ কয়েকটি দেশ ৫-জি মোবাইল নেটওয়ার্ক চালু করবে। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এক্ষেত্রে নির্ভরযোগ্য একটি নাম। কিন্তু চীনের প্রতিষ্ঠান হওয়া সম্প্রতি নিরাপত্তা, গোপনীয়তার বিষয় বিবেচনায় নিয়ে সরকারি কাজে হুয়াওয়ে, জেটিই’র পণ্য ব্যবহার বন্ধ করার ঘোষণা দেয় মার্কিন সরকার।

এই ঘোষণার পর এবার চীনের প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫ জিফাইভ-জিহুয়াওয়ে ৫জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬

সন-কিমদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সাউথ কোরিয়া

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া দিতে না পেরে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ দিলো স্বামী!

মে ১৬, ২০২৬

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৫৩ শিশুর মৃত্যু

মে ১৬, ২০২৬

ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার, কী নেই শাহরুখের নতুন গাড়িতে!

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT