ফুটবল

অস্ট্রেলিয়ায় টেনেটুনে জিতল ‘ঘুরে দাঁড়াতে’ মরিয়া বার্সা

বার্সেলোনা ও প্রতিপক্ষের খেলোয়াড়রা মাঠে গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও প্রতিপক্ষের খেলোয়াড়রা মাঠে গোলের জন্য লড়াই করছে, গোলের সামনে goalkeeper প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফুটবলারদের নিয়ে গড়া দল এ-লিগ অলস্টার্সের বিপক্ষে জিততেও ঘাম ছুটল বার্সেলোনার। অথচ ভুলতে চাওয়া গত মৌসুমটার শেষ টেনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বুধবার সিডনির অ্যাকর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পিছিয়ে পড়ে ৩-২ গোলে জিতে মাঠ ছেড়েছে বার্সা।

ম্যাচের ৩৪ মিনিটে উসমানে ডেম্বেলের গোলে কাতালান ক্লাবটি এগিয়ে গিয়েছিল। বিরতির পর দ্রুত দুই গোল হজম করে পিছিয়ে পড়ে।

খেলার ৪৭ মিনিটে রেনো পিস্কোপোর লক্ষ্যভেদে সমতায় ফেরে অলস্টার্স। ছয় মিনিট পর আদামা ট্রাওরে নিজেদের জালেই বল জড়িয়ে দিলে স্বাগতিকরা ২-১ গোলের লিড পায়।

শেষদিকে ৭২ মিনিটে বার্সার ডাগ আউটে স্বস্তি ফেরায় আদামা ট্রাওরে দিয়ারার গোল। পাঁচ মিনিট পর আনসু ফাতি নিশানাভেদ করলে জয়ই মেলে জাভির।

বিষয়:বার্সেলোনালিড স্পোর্টসসিডনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…