চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় টাইগারদের অনুশীলন, নেটে বল করলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ১২, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে প্রথম অনুশীলন শেষ করেছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ দলের একাংশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুশীলনের কথা জানানো হয়।

সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে রোববার প্রথম দিনের মতো অনুশীলন করেন মুশফিক-মুস্তাফিজরা। এদিন নেটে বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

কাঁধের অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবার জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় তরুণ এই পেসার।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নেটে বোলিং করেছেন স্পিনার তাইজুল ইসলাম। তার আগে ফুটবল খেলে গা গরম করেন খেলোয়াড়েরা।

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দলের একাংশ

প্রস্তুতি ক্যাম্পের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দলের একাংশ সিডনি পৌঁছায় গত শুক্রবার। বিপিএলের ফাইনালের কারণে আরেক ভাগ রওনা হয় শনিবার রাতে। ফাইনালের পর একদিন ছুটি নেওয়া সাকিব আল হাসান যান রোববার রাতে। তবে ভিসা পেতে দেরি হওয়ায় আজ যাওয়ার কথা পেসার রুবেল হোসেন ও শেষ মুহূর্তে দলে যোগ হওয়া মেহেদী মারুফের।

Reneta

সিডনিতে প্রস্তুতি ক্যাম্পের সময় বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের সঙ্গে দুটি টি-টোয়েন্টি প্রস্ততি ম্যাচও খেলবে বাংলাদেশ। ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর দল যাবে নিউজিল্যান্ড। সেখানে ২৬ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এর আগে ২২ ডিসেম্বর হবে একটি প্রস্তুতি ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT