চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার হেড কোচ ল্যাঙ্গারের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার হেড কোচ ল্যাঙ্গারের ছবি, তিনি ক্যাপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাটিতে অ্যাশেজে দারুণ সাফল্য পাওয়ার পরও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার।

শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগ করেন। শনিবার সকালে ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ডিএসইজি’র বিবৃতির মাধ্যমে তার অবসরের কথা জানায়। বিবৃতি দেওয়ার সময় ল্যাঙ্গার মেলবোর্ন থেকে বিমানযোগে পার্থে যাচ্ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিএসইজি নিশ্চিত করছে যে আমাদের ক্লায়েন্ট জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের পদ থেকে পদত্যাগ করেছেন। গত সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে একটি বৈঠকের পর পদত্যাগ করা হয়েছে। পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

Banglabid

ল্যাঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা ছিল। তিনি দীর্ঘমেয়াদে চুক্তি বাড়ানোর চেষ্টা করছিলেন। ল্যাঙ্গার হোবার্টে পঞ্চম অ্যাশেজ টেস্টের শেষ এবং গতকালের বোর্ড সভার মধ্যে সিএ প্রধান নির্বাহী নিক হকলি এবং জাতীয় দলের সিএ প্রধান বেন অলিভারের সঙ্গে একাধিকবার চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আট ঘণ্টার ম্যারাথন বৈঠকের ২৪ ঘণ্টার কম সময়ের ভেতর ল্যাঙ্গারের পদত্যাগের সিদ্ধান্তটি এলো।

বৈঠকের পর ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার রাতে বিবৃতিতে জানিয়েছিল, ‘জাস্টিনের সাথে গোপনীয় আলোচনায় প্রবেশ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল ঘোষণা করা হবে।’

Reneta

এটা স্পষ্ট যে, ল্যাঙ্গারের পদত্যাগে সিনিয়র খেলোয়াড়দের মতামত বড় ভূমিকা রেখেছে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সঙ্গে ল্যাঙ্গারের সম্পর্ক প্রায় ১২ মাস ধরেই ভালো যাচ্ছিল না।

সাবেক অজি টেস্ট অধিনায়ক টিম পেইন, বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং বর্তমান সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলোয়াড়রা আগস্টে বাংলাদেশের টি-টুয়েন্টি সফরে বিপর্যয়ের পরে অ্যাডিলেডের হোটেল কোয়ারেন্টাইনে থাকাকালীন ল্যাঙ্গারের সঙ্গে তৈরি হওয়া সংকট নিয়ে আলোচনা করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টসল্যাঙ্গারসিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রযুক্তির নতুন ধারায় গ্রন্থাগারের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে: রাষ্ট্রপতি

পরবর্তী

জাতীয় গ্রন্থাগার দিবস ও দেশে গ্রন্থাগারের অগ্রযাত্রা

পরবর্তী
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষে বই ও চশমার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গ্রন্থাগার দিবস ও দেশে গ্রন্থাগারের অগ্রযাত্রা

পুতিন ও শি জিনপিং বৈঠক করছেন, চীন-রাশিয়া সম্পর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটো ঠেকাতে একমত চীন-রাশিয়া

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT