চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার রাজধানীও দাবানল আতঙ্কে, বন্ধ বিমানবন্দর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ার দাবানল-বিমানবন্দর বন্ধ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাও এবার পড়েছে দাবানলের ঝুঁকিতে। নিরাপত্তার স্বার্থে তাই দাবানল পুরোপুরি ছড়ানোর আগেই শহরের বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানায়, শহরের কেন্দ্র থেকে ২০ মিনিটের দূরত্বে অবস্থিত ক্যানবেরা বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রঝড় ও শীলাবৃষ্টির পর অনেক জায়গায় আগুন কিছুটা কমে এলেও নতুন আরেকটি তাপপ্রবাহ অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব থেকে প্রবাহিত হওয়া শুরু হলে বৃহস্পতিবার আবারও দাবানল বাড়তে শুরু করে।

এর মাঝেই আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি উড়োজাহাজ ক্যানবেরারর দক্ষিণে কিছু দূরে অবস্থিত স্নোয়ি মাউন্টেনস পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

নিউ সাউখ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) বড় ওই এয়ার ট্যাংকার জাতীয় উড়োজাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো এলাকায় অনুসন্ধানের জন্য হেলিকপ্টার এবং জরুরি উদ্ধার টিমের সদস্যদের পাঠানো হয়েছে।অস্ট্রেলিয়ার দাবানল-বিমানবন্দর বন্ধ

পুরো নিউ সাউথ ওয়েলস রাজ্য জুড়ে ৮০টির বেশি দাবানল জ্বলছে। উত্তপ্ত আবহাওয়া এবং বাতাসের বেগ ফিরে আসায় পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে।

Reneta

ক্যানবেরায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দু’টো বিচ্ছিন্ন দাবানল বিমানবন্দরের এয়ারফিল্ডের সীমানার কাছাকাছি জ্বলছে। যে কোনো সময় তা সীমানার ভেতরে ছড়িয়ে যেতে পারে, এই আশঙ্কায় সবাইকে বিমানবন্দর এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ার দাবানলদাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘এই পুরস্কার প্রত্যেক লেখককেই আলাদা শক্তি যোগাবে’

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ ও তাসনিম জারার ভিন্ন মাত্রার প্রচারণা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT