চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। কলঙ্কের দায় মাথায় নিয়ে সরে দাঁড়িয়েছেন কোচ ড্যারেন লেহম্যানও। তিনি দায়িত্ব ছাড়ার পরে নতুন কোচ হয়ে অস্ট্রেলিয়া দলের হাল কে ধরবেন, অজি ক্রিকেট মহলে সেটাই অন্যতম আলোচনার বিষয়।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ইঙ্গিত দিয়ে রেখেছে কোচ পদ নিয়ে যুদ্ধ হবে সাবেক সাতজন তারকার মধ্য। সাবেকদের তালিকা থেকে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্য- জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং থেকে মুডি, হাডিন ও ক্রিস রজার্সের নাম রয়েছে।

আলোচনা-গুঞ্জন চলার মধ্যেই বুধবার দেশটির ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা দাবি করে, জাতীয় দলের কোচ ঠিক করে ফেলেছে অস্ট্রেলিয়া। জাস্টিন ল্যাঙ্গারকে কোচ করে জাতীয় ক্রিকেটের পরিশুদ্ধির কথা ভাবছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। শুক্রবারই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ল্যাঙ্গারকে নিয়োগ করার সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা করতে যাচ্ছে।

Banglabid

তবে পত্রিকাটির দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ড জানিয়েছে, কোচ নিয়োগ নিয়ে এখনো পাকাপাকি কোনো সিদ্ধান্ত হয়নি। যে বক্তব্য নিয়ে তৈরি হয়েছে কিছুটা নাটকীয়তাও।

কোচ নিয়োগের খবর প্রকাশিত হওয়ার পর বিবৃতিতে সিএ’র মুখপাত্র বলেছেন, ‘অস্ট্রেলিয়ান পুরুষ দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে শুক্রবার বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হবে।’

‘কাউকে নিয়োগ করা হয়নি এবং শুক্রবার বোর্ডের অনুমোদনের জন্য কোনো প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়নি। আমরা সঠিক পদ্ধতি এবং নির্ধারিত সময়সীমার মধ্য বিষয়টি পরিষ্কার করব’ -যোগ করেন সিএ মুখপাত্র।

Reneta

বল টেম্পারিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হন। ৯ মাসের জন্য নিষিদ্ধ হন ক্যামেরন বেনক্রফট। যা নিয়ে বিশ্ব ক্রিকেটে সমালোচিত অস্ট্রেলিয়া।

সিএ মিডিয়ার দাবি নাকচ করলেও শোনা যাচ্ছে, কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গারই। অনেকদিন ধরেই তার নাম শোনা যাচ্ছে লেহম্যানের উত্তরসূরি হিসেবে। এমনিতেই শোনা যাচ্ছিল, ২০১৯ অ্যাশেজের পর ল্যাঙ্গারের হাতেই দায়িত্ব তুলে দেয়ার কথা লেহম্যানের। কিন্তু তার অনেক আগে বল টেম্পারিংয়ের জেরে লেহম্যান পদত্যাগ করায় এখন সেই ল্যাঙ্গারের নামই জোরেশোরে উঠে আসছে।

২০১৬তে লেহম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ল্যাঙ্গারই দলের কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটে একাধিক দলের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। পার্থ স্কোয়ার্সকে তিনবার বিগব্যাশ লিগ চ্যাম্পিয়ন করেছেন তিনি।  এই অভিজ্ঞতার জন্যই তাকে এগিয়ে রাখা হচ্ছে বলে খবর।

দৌড়ে ল্যাঙ্গারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আগে পন্টিং পুরো সময়ের জন্য অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতে না চাইলেও পরে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন পন্টিং। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজেও একই ভূমিকায় দেখা যায় তাকে।

এ দু’জন ছাড়াও জেসন গিলেস্পির নামও উঠে এসেছে আগ্রহীদের তালিকায়। এবছর বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে প্রথম সাফল্য এনে দেয়ার পেছনে অজিদের সাবেক পেসারের ভূমিকা যথেষ্ট। অতীতে তিনি অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। আপাতত ইংলিশ কাউন্টি সাসেক্সের তিন বছরের চুক্তির প্রস্তাব পেলেও জাতীয় দলের দায়িত্বের ডাকের আশায় ওই চুক্তিতে সই করেননি। ২০১৫তে ইংল্যান্ডের কোচের দৌড়েও ছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ট্রেভর বেলিস সেই দৌড়ে জিতে যান।

অস্ট্রেলিয়ার কোচ হওয়ার দৌড়ে বেলিসের নামও শোনা যাচ্ছে। সেই সঙ্গে ডেভিড সাকের, ব্র্যাড হাডিন, টম মুডি ও ক্রিস রজার্সের নামও উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার

পরবর্তী

কষ্ট ছাড়া মৃত্যুর মেশিন

পরবর্তী

কষ্ট ছাড়া মৃত্যুর মেশিন

সেলফি তুলেই পুরস্কার, আসছে ‘আলতা বানু’র মস্ত চমক!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT