চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফেদেরারের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ১৪তম বাছাই গ্রিসের স্টেফানোস সিৎসিপাসের কাছে হেরে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম থেকে বিদায় নেন সুইস কিংবদন্তি। ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ীর বিপক্ষে ম্যাচের ফল ৭-৬ (১৩-১১), ৬-৭ (৩-৭), ৫-৭, ৬-৭ (৫-৭)।

অন্যদিকে গ্রিসের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের শেষ আটে জায়গা করে নিলেন বছর কুড়ির সিৎসিপাস। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ফেদেরারের কাছে প্রথম সেট হারের পর টানা তিনটি সেট জিতে থ্রিলার জয় ছিনিয়ে নেন এই তরুণ তুর্কি। যদিও প্রথম সেটের লড়াইয়েও ছ’বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে এক ইঞ্চি ছাড় দেননি স্টেফানোস।

টানটান উত্তেজক প্রথম সেট টাইব্রেকারে হারতে হয় সিৎসিপাসকে। তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর টাইব্রেকারে ১৩-১১ ব্যবধানে জিতে প্রথম সেট পকেটে ভরেন সুইস কিংবদবন্তি।

কিন্তু প্রথম সেটে যে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন গ্রিসের প্রতিশ্রুতিমান তারকা, পরের সেটগুলোতেও তা জারি রাখেন। দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। তবে এক্ষেত্রে শেষ হাসি হাসেন টুর্নামেন্টের কনিষ্ঠ খেলোয়াড়। ৩-৭ ব্যবধানে টাইব্রেক করে ম্যাচে সমতায় ফিরে আসেন তিনি। তৃতীয় সেটে ফেদেরাদের অভিজ্ঞতাকে ধরাশায়ী করে ইতিহাসে লেখার দিকে আরও একধাপ এগিয়ে যান গ্রিস তারকা। সিৎসিপাস ৭-৫ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেয়ার পরই ফেদেরারের বিদায়ের রাস্তা তৈরি হয়।

চতুর্থ সেটে আশঙ্কাকে সত্যি করে দেশের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের শেষ আটে জায়গা করেন নেন স্টেফানোস। টুর্নামেন্টের কনিষ্ঠের কাছে সহজে হাল ছাড়তে চাননি টুর্নামেন্টের জ্যৈষ্ঠ খেলোয়াড়। তাই চতুর্থ সেটেরও নিষ্পত্তি হয় টাইব্রেকে। তুমুল লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন গ্রিক তারকা। অন্যদিকে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে এগোনো ফেদেরারের দৌড় শেষ ষোলোতে।

ফেদেরার বিদায় নিলেও শেষ আট নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। তবে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের ‘গ্ল্যামার গার্ল’ ও রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনফেদেরাররজার ফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোটেল-রেস্তোরাঁর খাবারের মান নিয়ন্ত্রণে গ্রেডিং পদ্ধতি

পরবর্তী

প্রকাশ হলো ‘ফাগুন হাওয়ায়’ ছবির ট্রেলার

পরবর্তী

প্রকাশ হলো 'ফাগুন হাওয়ায়' ছবির ট্রেলার

'দুই বন্ধুর এমন করুণ মৃত্যু মানা যায় না'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT