গ্র্যান্ড স্লামের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন মারতা কস্টিউক। ১৫ বছর বয়সী এই তরুণী অলিভিয়া রোগোওয়াসকাকে হারিয়েছেন।
বিশ্বের ৫২১ নম্বরধারী ৬-৩ ৭-৫ সেটে উকরানিয়াস এলিনা সিভিটোলিনাকে হারান।
এর আগে ১৯৯৭ সালে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে সর্বকনিষ্ঠ হওয়ার ইতিহাস গড়েছিলেন মিরজানা লুচিচ ব্যারোনি।
এদিন পুরুষদের এককে ডেনিস ইস্তোমিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন কেইল এডমুন্ড।
২৩ বছর বয়সী এই ব্রিটিশ ৬-২ ৬-২ ৬-৪ সেটে জয় পান।
নারীদের অন্য ম্যাচে দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হারিয়েছেন জানা ফেটকে।
আড়াই ঘণ্টার লড়াইয়ে ক্যারোলিন জয় পান ৩-৬ ৬-২ ৭-৫ সেটে।








