চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে উড়িয়ে উড়ন্ত সূচনা কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং ঝড় তোলার পর বোলারদের জ্বলে ওঠার সাফল্যে জয়ের আনন্দে ভেসেছে নিউজিল্যান্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বিশাল ব্যবধানে জিতে উড়ন্ত সূচনা পেল কেন উইলিয়ামসনের দল।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৩ উইকেটে ২০০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৭ বল বাকি থাকতেই ১১১ রানে গুঁটিয়ে যায়।

পাওয়ার প্লেতেই কিউইরা তুলে নেয় এক উইকেটে ৬৫ রান। ওপেনার ফিন অ্যালেন বাইশ গজে ঝড় তোলেন।

প্রথম ৪ ওভারেই স্কোরবোর্ডে অ্যালেন তাণ্ডবে কিউইরা ৫৬ রান পেয়ে যায়। এরপরই তারা প্রথম উইকেট হারায়। জশ হ্যাজেলউডের ইয়র্কার বল সামলাতে না পেরে বোল্ড হন আলেন। ক্রিজ ছাড়ার আগে ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ২৬২.৫০ স্ট্রাইক রেটে করেন ৪২ রান।

দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন রানের চাকাকে সচল রাখেন। ৬৯ রানের জুটি গড়ে দলকে বড় রানের পথে এ দুই ব্যাটার নিতে থাকেন। অ্যাডাম জাম্পার বলে ছক্কা মেরে কনওয়ে ফিফটি তুলে নেন।

আক্রমণাত্মক না হয়ে ক্রিজে টিকে থেকে কনওয়েকে সঙ্গ দিয়ে যান উইলিয়ামসন। এক চার ও এক ছক্কায় ২৩ বলে ২৩ রান করে জাম্পার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

Reneta

১৫২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস। জশ হ্যাজেলউডের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ১২ রান করা গ্লেন ফিলিপস।

এরপর জেমস নিশামকে নিয়ে দ্রুত ৪৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ২০০ রানে নেয়াতেও ভূমিকা রাখেন কনওয়ে। ম্যাচ সেরা কিউই উইকেটরক্ষক ব্যাটার ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন। নিশাম শেষদিকে ১৩ বলে ২ ছক্কায় ২৬ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ২ উইকেট পেলেও ৪ ওভারে ৪১ রান খরচ করেন। একটি উইকেট নেন জাম্পা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ক্যাঙ্গারুরা ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টিম সাউদি ও মিচেল স্যান্টনার বল বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকদের টপ অর্ডার।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৫ রান করা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন সাউদি। এরপর অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩ রান করে স্যান্টনারের বলে উইলিয়ামসনের তালুবন্দি হন।

মিচেল মার্শ ১৬ রান করার পর জেমস নিশামের অবিশ্বাস্য ক্যাচে ড্রেসিং রুমে ফেরত যান। সাউদির করা স্লোয়ার অফ কাটারে উড়িয়ে মারেন মার্শ। মিডউইকেটে পাখির মতো শরীর শূন্যে ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন মিশাম।

এরপর স্যান্টনার ৭ রান করা মার্কাস স্টয়নিস ও ১১ রান করা টিম ডেভিডের উইকেট দখল করেন। লুকি ফার্গুসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড।

নিয়মিত উইকেট হারানোয় বড় জুটি পায়নি অস্ট্রেলিয়া। ব্যাটারদের আসা-যাওয়ার ব্যস্ততার মাঝে খানিকটা হাল ধরার চেষ্টা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রান করার পর তিনি ইশ সোধির বলে বোল্ড হন।

শেষদিকে প্যাট কামিন্স এক চার ও ২ ছক্কায় ২১ রান বড় পরাজয় এড়াতে পারেনি। মাত্র ১১১ রানেই তারা অলআউট হয়।

নিউজিল্যান্ডের পক্ষে ২.১ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট পান টিম সাউদি। ৪ ওভারে ৩১ রান খরচ করে স্যান্টনারও নেন ৩ উইকেট। এছাড়া বোল্ট ২টি ও ফার্গুসন ও সোধি একটি করে উইকেট পকেটে পুরে নেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি নিউজিল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২সিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT