চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রিকেটে প্রবল শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গ্যালারিতে বসে খেলা দেখতে লাগবে না টিকিট।

প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজেদের শক্তি দেখিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুতে ব্যাটিংয়ে ধুঁকলেও পরের সময়টা আধিপত্য দেখিয়ে তুলে নিয়েছে ১১৮ রানের বিশাল জয়। বাংলাদেশ খেলতে পারেনি নিজেদের সামর্থ অনুযায়ী।

ভুল শুধরে পরের ম্যাচে লড়াই করার লক্ষ্য স্বাগতিকদের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা অভিজ্ঞ লেগ স্পিনার ফাহিমা খাতুন প্রথম ম্যাচের হতাশা নিয়েই কথা বলেছেন বেশি।

Banglabid

‘আমরা যেভাবে শুরু করেছিলাম বোলিংয়ে, আমাদের লক্ষ্য ছিল আমাদের যে শক্তি আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। তারা অনেক বড় দল, আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের যে শক্তি আছে সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমরা অনেকটাই ভালো বোলিং করেছি, হ্যাঁ, মাঝখানে একটু ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ডিং ছিল। এ কারণে তারা রানটা ২০০ পার করতে পেরেছে।’

মিরপুরের মন্থর উইকেটে এমনিতেও অজি বোলিংয়ের সামনে ২১৩ রান তাড়া করে জয়ের আশা করা কঠিনই ছিল। কিন্ত লড়াই জমানোর দরজা ঠিকই খোলা ছিল। সেটি হতে দিল না ব্যাটারদের উইকেট ছুঁড়ে আসার মিছিল। ২৫ রানে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশ রানও করতে পারেনি স্বাগতিকরা। ২ উইকেটে ৭০ থেকে  ৯৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ, রয়ে যায় ১৪ ওভার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুরে দাঁড়িয়ে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ

পরবর্তী

পাঁচ গোল হজমকে ‘বিপর্যয়’ ভাবছেন না ক্যাবরেরা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ গোল হজমকে ‘বিপর্যয়’ ভাবছেন না ক্যাবরেরা

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT