ক্রিকেট

অসময়ে আউট লিটন

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, মাঠে খেলছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাওয়ার প্লে’তে খুব বেশি রান না এলেও চাপ ছিল না। সতর্কতার সঙ্গে ব্যাটিং করতে থাকা লিটন দাস (৯) আগ্রাসী হতে গেলেন ৬ ওভার শেষ হতেই। কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে বিপদ বাড়ালেন। সাউথ আফ্রিকার দেয়া ১১৪ রানের লক্ষ্যে ৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে বাংলাদেশ।

দুটি বাউন্ডারিতে ৯ বলে ৯ রান করে কাগিজো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে তানজিদের সঙ্গী হন। তিনে নেমে লিটন দাসও সতর্কতার সঙ্গে ব্যাটিং করছিলেন। লক্ষ্যটা খুব বড় না হওয়ায় তাড়াহুড়ো ছিল না টপঅর্ডার ব্যাটারদের। কেশভ মহারাজের  ভেতরে ঢুকতে থাকা বলে জোরাজুরি করে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন।

বাংলাদেশের বোলিং হয়েছে অসাধারণ। এখন ভালো ব্যাটিংই পারে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টিতে জয়ের স্বাদ এনে দিতে। ৮ বার হারের পর বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের হারানোর সুযোগ এসেছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রতিপক্ষকে ১১১ রানে আটকে দিয়েছে টিম টাইগার্স। এটিই বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শেষ ওভারে মোস্তাফিজুর রহমান প্রথম চার বল ডট করেন। ২০তম ওভারে ৪ রানের বেশি নিতে পারেনি সাউথ আফ্রিকা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে তারা। হেনরিক ক্ল্যাসেন সর্বোচ্চ ৪৬ রান করেন। ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ২৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদের বলে জীবন পেয়ে শেষমেষ আউট হন রিশাদ হোসেনকে উইকেট দিয়ে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়ার লড়াইয়ে সাউথ আফ্রিকাকে শুরুতে ভীষণ চাপে রাখে বাংলাদেশ।।

২৩ রানে ৪ উইকেট হারিয়েছিল প্রোটিয়া দল। পঞ্চম উইকেট জুটিতে ক্ল্যাসেন ও মিলার যোগ করেন ৭৯ রান। জুটি ভাঙতে পারত লিটন দাস মিলারের ক্যাচ গ্লাভসে জমা করতে পারলে। ১১তম ওভারে আসা মাহমুদউল্লাহর প্রথম ডেলিভারিতে এজ হয়, ক্যাচ যায় বাংলাদেশ কিপারের হাতে। তালুবন্দি করতে পারেননি লিটন। সাউথ আফ্রিকার সংগ্রহ তখন ৫৭ রান।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কবাংলাদেশ-সাউথ আফ্রিকালক্ষ্য ১১৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…