চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসংখ্য তাজিনরা বিলুপ্ত হচ্ছে নিদারুন উদাসীনতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ২২, মে ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এক সময়ের ছোট পর্দার প্রিয় মুখ তাজিন আহমেদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে প্রথমে লাইফ সাপোর্টে, এবং বিকালেই জীবনাবসান ঘটে তার। তার মৃত্যুতে ছোট ও বড় পর্দার তারকাদের মধ্যে যেনো শোকের ছায়া। তাকে নিয়ে বিভিন্ন স্মৃতি আওড়াচ্ছেন ছোট পর্দার সহকর্মী অভিনেতা অভিনেত্রীরা। তাজিনের চলে যাওয়ার শোকে মূহ্যমান অভিনেত্রী শাহনাজ খুশি।

তাজিন আহমেদের মৃত্যুর বিষয়টি তুলে ধরে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার প্রভাবশালী এই অভিনেত্রী। তার স্ট্যাটাসে উঠে আসে নানা মান অভিমানের গল্প। তাজিন আহমেদকে ঘিরে দেয়া অভিনেত্রী শাহনাজ খুশির অনুভূতিপ্রবন স্ট্যাটাসটি ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

শাহনাজ খুশি প্রথমে একটি স্ট্যাটাসে লিখেন: ‘‘তাজিন! কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না! এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন, সর্বশেষ বিদেশী পাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো! আমি মনযোগ দিয়ে শুনেছি তোর সব কথা। মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষদিন গুলো। যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়। এভাবেই সব উজ্জ্বল তারা গুলি একদিন আলোহীন ফানুস হয়ে মিলিয়ে যাবে দুর আকাশে…’’

এরপর আরো একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী খুশি। লিখেন:

‘‘আমরা কিন্তু বেশ মৃত্যু নিয়ে উৎসবমুখর জাতীতে পরিণত হচ্ছি, অথচ মূল্যবান জীবিত মানুষটা ভুলে হোক, অভিমানে, অবহেলায় হারিয়ে গেলে খুঁজিনা একবারও! সময় কোথায়! ফিলআপ হতে সময় লাগে না যে! অথচ হাঁটা চলা মানুষটার জন্য একটু থমকে দাঁড়ালে, নড়ে বসে সে। জীবিত অবস্থায় একটা ছবি দিয়ে যদি এমন নিউজ হতো, এই ধরেন-‘তুখোড় অভিনেত্রী ছিলেন তাজিন, এখন দেখছি না কেন’ আবার ধরেন,‘একটা ফোন করে কেউ যদি বলে উঠতো, তুমি কই, তুমি ছাড়া এটা কেউ পারবে না, আসো তো’!আমার বিশ্বাস বেঁচে উঠতো এমন অনেক তাজিন/মিতা আপারা।

কেউ সেটা করবে না কোনদিনই,কারণ তখন গল্প থকতে হবে, সংলাপ থাকতে হবে, প্রকৃত শিল্পী লাগবে! শিল্পের খোঁজ হবে পুরাদস্তুর। দরকার কি এসবের পুরনো পাতাটা কেবল সাহস করে ছিঁড়ে ফেললেই ব্যস, ল্যাটা চুকে যায়। এখন নাটকে মিতা, তাজিনদের লাগে না, কিছু অসাধারণ কাজিন আর চড়া মূল্যের পেছন ভুলে যাওয়া কিছু অর্বাচীন হলেই হল! শিল্পী ছাড়ায় শিল্পের বড্ড বেশী জয়জয়াকার। কথা কোন একজন তাজিনের নয়। অসংখ্য তাজিনরা বিলুপ্ত হচ্ছে নিদারুন উদাসিনতায়। আমরা বেশ বিবেক কে ছুঁড়ে ফেলে দিয়ে টক শোর বিবেকের ভূমিকায় দিব্যি অভিনয় করে যাচ্ছি! শুনছেন কি আপনারা! সময়ের কাঠগড়ায় দাঁড়াতেই হবে! এ দায় আপনার,আমার সবার।’’

Jui  Banner Campaign
ট্যাগ: তাজিন আহমেদফেসবুকশাহনাজ খুশি
শেয়ারTweetPin1

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT