চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অষ্টম দেখাতেও অধরাই থাকল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘একবার না পারিলে দেখো শতবার’ -এই প্রবাদবাক্য প্রমাণ করতে আরও ৯২ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না হয়ত। তবে অষ্টমবারের দেখায়ও ভারতকে যে হারানো গেল না, সেটিও ফাইনালের ম্যাচে, সেই ব্যথা ভুলতে আরও ৯২ ম্যাচ লেগে যেতেই পারে বাংলাদেশের। হয়ত তখনও মিটবে না ব্যথা। কমবে কেবল তীব্রতাটা।

টি-টুয়েন্টিতে আগের সাত দেখায় ভারতের বিপক্ষে না পাওয়া জয়ের স্বাদ পেতে মরিয়া ছিল টাইগাররা। অষ্টমবারে এসে কড়ায়-গণ্ডায় আদায় করে নেয়ার সম্ভাবনাও জেগেছিল। সঙ্গে নিধাস ট্রফি ঘরে তুলে তিন বা ততোধিক দেশের লড়াই জমা সিরিজে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগও। শেষ পর্যন্ত আক্ষেপই হল সঙ্গী। খুব কাছে এসে খুব দূরে ফেলে আসার আক্ষেপ।

রোববার কলম্বোর প্রেমাদাসায় ভারতের কাছে ৪ উইকেটে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ১৬৬ রান তোলার পর শেষ ওভার পর্যন্ত জমিয়ে রাখা ম্যাচ, শেষ বলে ছয় মেরে ছিনিয়ে নেন কার্তিক। সৌম্যর চোখে জল ঝরিয়ে। জল ঝরিয়ে বাংলাদেশের চোখে।

টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম দেখা ২০০৯ সালে, ইংল্যান্ড বিশ্বকাপে। সেই ম্যাচ কোন প্রকার প্রতিদ্বন্দ্বীতা গড়তে না পেরে ২৫ রানে ম্যাচ খোয়ায় টাইগাররা। পরের দেখা আরেক বিশ্বকাপে। ২০১৪ সালে। সেবারও ঘরের মাঠে ৮ উইকেটের বড় হার দেখে মুশফিকুর রহিমের দল।

দুই বছর পর ঘরের মাঠে এশিয়া কাপে দুবার ভারতের মুখোমুখি হয় টাইগাররা। টি-টুয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে সেবার গ্রুপ পর্বে ৪৫ রানে হারের পরও ঠিকই ফাইনালের টিকিট কাটে মাশরাফী বিন মোর্ত্তজার দল। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে যা দ্বিতীয় ফাইনাল টাইগারদের।

তবে হতাশই হতে হয়েছে শিরোপার মঞ্চে। হারের ব্যবধানটাও ৮ উইকেটের। বহুজাতিক টুর্নামেন্টে আরও একবার শিরোপা বঞ্চিত বাংলাদেশ।

Reneta

সেই ২০১৬ সালেই বেঙ্গালুরুতে আরও একটি বাংলাদেশ-ভারত ম্যাচ। যে ম্যাচ ক্ষত হয়ে আছে টাইগার সমর্থকদের মনে। ৩ বলে ২ রান নিতে না পারার ব্যর্থতায় নিধাস ট্রফির আগ পর্যন্ত আক্ষেপই হয়ে ছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকুর জুটি। আক্ষেপটা মিটল না। তাতে টাইগার ক্রিকেটের ইতিহাসে লেখা হল না নতুন এক অধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফাটিয়ে দিয়েছেন বিচারক

জুলাই ২২, ২০২৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ এ মাসের শেষের দিকে

জুলাই ২২, ২০২৬

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT