২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রিয়্যালিটি শো বিগ বস ১৩। এক সপ্তাহ যেতে না যেতেই বিগ বস ১৩ নিয়ে আপত্তি তুলেছে একাধিক সংস্থা। অশ্লীলতার অভিযোগ তুলে সালমান খানের এই শো বন্ধ করে দেয়ার দাবী উঠেছে।
‘বেড ফ্রেন্ড ফরেভার’ পর্বের সম্প্রচারের পর থেকে এই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই শোটিকে ভারতীয় সংস্কৃতির বিরোধী বলা হচ্ছে। এই শো পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখা যাচ্ছে না, এমন অভিযোগ উঠেছে।
দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এই অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজ্জরও তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে ‘বিগ বস’ বন্ধ করার অনুরোধ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে শো এর নির্মাতাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অভিযোগ খতিয়ে দেখবেন তারা। যদি নেতিবাচক কিছু পাওয়া যায় তাহলে শো ব্যান করার বিষয়ে ভাবা হবে।
‘বিস বস’ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সালমানের বাড়ির সামনেও বিক্ষোভ করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামলিয়ে ফেললেও এরপর থেকে সলমান খানের মুম্বাইয়ের বাংলোর বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডেকান ক্রনিকল








