চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য রক্ষা পেলো সৌদি’র মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

বড় ধরনের আত্মঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস। লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। এই ব্যর্থ হামলায় মার্কিন দূতাবাসের দুই নিরাপত্তা প্রহরী আহত হয়েছে বলে জানিয়েছে সাবাক অনলাইন ও আরব নিউজ।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারী নিজেকে উড়িয়ে দিলেও আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগে সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলেও জানায় তারা।

হামলার পরপরই দূতাবাসের বেশিভাগ কর্মীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। তবে সৌদিতে থাকা মার্কিন কর্মকর্তা বা সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০০৪ সালে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা জেদ্দার মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে ৫ জন স্থানীয় কর্মীসহ ৯ জনকে হত্যা করে।

ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী মার্কিন জোটের সদস্য সৌদি আরব। যার কারণে সাম্প্রতিক সময়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) টার্গেট হয়েছে দেশটি।

গত মাসে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গত দুই বছরে দেশজুড়ে ২৬টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিদের মূল টার্গেট সংখ্যালঘু শিয়া সম্প্রদায় ও সরকারি নিরাপত্তা বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT