চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্ট-রাইট নেতাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিলো টুইটার

১২:১৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

আমেরিকান অল্ট-রাইট আন্দোলনের বেশ কয়েকজন সদস্যের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এদের মধ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের একটি থিংক ট্যাংকের নেতার অ্যাকাউন্টও রয়েছে।

অ্যাকাউন্টগুলো বন্ধ করার পেছনে কোনো কারণ বা ব্যাখ্যা দেয়নি টুইটার। তবে এর কিছুদিন আগেই এই যোগাযোগ মাধ্যমটি হিংসাত্মক যে কোনো পোস্ট সম্পর্কে অভিযোগ করার বিভিন্ন নতুন উপায় জানিয়ে একটি ঘোষণা দেয়।

অল্ট-রাইট আন্দোলন মূলত একটি অনলাইনভিত্তিক উগ্রপন্থি আন্দোলন। এই আন্দোলনের সদস্যরা সবাই শ্বেতাঙ্গ এবং বেশিরভাগই তরুণ। এরা বিশ্বাস করে শ্বেতাঙ্গরাই সর্বশ্রেষ্ঠ এবং আমেরিকায় তাদেরই আধিপত্য থাকার কথা। এরা আরব, আফ্রিকান, এশীয়সহ শ্বেতাঙ্গ নয় – এমন সবাইকে ঘৃণা করে।

তবে আমেরিকান অল্ট-রাইট আন্দোলনের সদস্যদের মধ্যে দৃঢ়তা তৈরি করতে ভূমিকা রাখে তারা যা পছন্দ করে তা না, যা তারা ঘৃণা করে সেই বিষয়গুলো। যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য, অভিবাসন, নারীবাদ এবং রাজনৈতিক নিয়ম।

এই উদ্দেশ্যে ওয়েবসাইট, সামাজিক মাধ্যম, চ্যাটবোর্ড, ট্রল, প্যারোডি ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের বার্তা ও চিন্তাধারা অন্যদের মাঝে ছড়ায়।

কয়েকজন অল্ট-রাইট নেতা টুইটার ছেড়ে ‘গ্যাব’ নামের আরেকটি মাইক্রো ব্লগিং সাইটে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেননা সেই সাইটটি ‘সবার জন্য বাক স্বাধীনতা’র নিশ্চয়তা দেয়। তবে অন্যরা এ ব্যাপারে একমত হতে পারেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ সম্প্রচার: একই বিপদে ভারতের পথে হাঁটবে বাংলাদেশ?

মে ২৮, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

মে ২৮, ২০২৬

কোরবানির মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মে ২৮, ২০২৬

দেশে কমছে হামের সংক্রমণ ও মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT