চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধেকের বেশি দৃশ্যমান পদ্মাসেতু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

পদ্মাসেতুর ২১তম স্প্যান স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই স্প্যান বসানোর কাজ শেষ হয়। এরফলে পদ্মাসেতু অর্ধেকের বেশি ৩ হাজার   ১’শ ৫০ মিটার দৃশ্যমান হলো।

বছরের প্রথম স্প্যান খুঁটিতে বসানোর মধ্য দিয়ে পদ্মাসেতু আরেক ধাপ এগিয়ে গেলো। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুতে আরও ২০টি স্প্যান বসানো বাকি। এই মাসে সেতুতে আরও দু’টি স্প্যান বসানোর কথা রয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন; প্রতি মাসে সেতুর তিনটি করে স্প্যান বসবে। এতে আগামী জুলাই মাসেই সব অর্থাৎ ৪১টি স্প্যান বসানো সম্ভব হবে।

‘‘স্থায়ীভাবে সেতুতে ২১টি স্প্যান বসেছে। তবে অস্থায়ীভাবে আরও একটি অর্থাৎ সেতুতে এখন ২২টি স্প্যান দৃশ্যমান। ‘৫এফ’ নম্বরের স্প্যানটি এখন অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটিতে রাখা আছে। এটি সরিয়ে নেয়া হবে ৩০ ও ৩১ নম্বর খুঁটিতে। রেলওয়ে এবং রোডওয়ে স্লাব বসানোর সুবিধার্থে এটি সেখানে যথাস্থানে বসানো হয়নি। তবে শিঘ্রই এটিও ৩০ ও ৩১ নম্বর খুঁটিতে বসানো হবে।’’

তিনি জানান, আবহাওয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে জাজিরা প্রান্তে সেতুর ৩২ ও ৩৩ নম্বর খুঁটির ওপর ‘৬বি’ নম্বর স্প্যানটি পিলারের উপর বসানো হয়।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসেছে ২১তম স্প্যানটি।

দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। এই সেতুর দু’প্রান্তে আরও প্রায় তিন কিলোমিটার সংযোগ সেতু রয়েছে। তাই সেতুটি দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার। সেই সংযোগ সেতুর কাজের অগ্রগতিও ভালো।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানি বাঁচাতে অস্ট্রেলিয়ায় ৫ হাজার উট হত্যা

পরবর্তী

উবার চালিয়ে জীবন চালান বিশ্বকাপের দ্রুততম গোলদাতা

পরবর্তী

উবার চালিয়ে জীবন চালান বিশ্বকাপের দ্রুততম গোলদাতা

‘অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকার ওতপ্রোতভাবে জড়িত’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT