চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশত প্রেক্ষাগৃহে তিন ছবি: হল দখলে এগিয়ে আমদানি ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

নভেম্বরের শেষ শুক্রবারে দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মোট তিনটি ছবি! এরমধ্যে দুটি দেশিয় প্রযোজনায় নির্মিত এবং একটি ভারতীয় ছবি। তবে হল সংখ্যার হিসেবে দেশি দুই ছবির চেয়ে এগিয়ে থাকলো আমদানি করা ছবি।

শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশিয় দুই ছবি ‘ন ডরাই’ ও ‘ইন্দুবালা’। এরমধ্যে ‘ন ডরাই’ মুক্তি পেয়েছে ৮টি প্রেক্ষাগৃহে এবং ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইন্দুবালা। এদিকে রাজধানীসহ দেশের ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাফটা চুক্তির মাধ্যমে আমদানি করা ছবি ‘পাসওয়ার্ড’।

সেন্সর বোর্ডের আপত্তি থাকায় ২৯ নভেম্বর তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ মুক্তি নিয়ে আশঙ্কা তৈরী হয়। আর এ কারণে প্রযোজক পরিবেশক সমিতিতে ছবিটি মুক্তির তারিখ নিতে আবেদনও করতে পারেনি এই ছবির প্রযোজক।

এদিকে একই তারিখে ছবি মুক্তির অনুমতি নিয়ে নেয় ‘পাসওয়ার্ড’ ও ‘ইন্দুবালা’। যেহেতু উৎসব ছাড়া একই দিনে তিনটি ছবি একসঙ্গে মুক্তির নিয়ম নেই, তাই শেষ পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ‘ছায়বাণী’ ও বগুড়ার ‌‘মম ইন’-এ ছবিটি মুক্তি দেয়া হয় ‘ন ডরাই’।

এই ছবির প্রযোজকসূত্রের খবর, আসছে সপ্তাহে বিরাট পরিসরে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।

এদিকে প্রথমে শোনা যায়, জয় সরকারের ‘ইন্দুবালা’ ছবিটি অন্তত ত্রিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত এই ছবিটি মুক্তি পায় মাত্র ১২টি প্রেক্ষাগৃহে।

Reneta

এতে কিছুটা ক্ষুব্ধ এই ছবির নির্মাতা। কিছুটা ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, প্রথম হল পেয়েছিলাম প্রায় ৩০টির ও বেশি। আমার বুকিং করা হলগুলো কেড়ে নিল। আমি খুব অসহায় হয়ে পড়লাম। আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে।’

একইদিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার নিয়ম নেই, তাহলে আজকে কেন তিনটি সিনেমা মুক্তি পেল? প্রযোজক পরিবেশকদের উদ্দেশ্যে এই প্রশ্নটিও করেন জয়।

ঢাকার পাঁচটি হলসহ ‘ইন্দুবালা’র ১২টি হলের তালিকায় আছে: বলাকা, অভিসার, জোনাকী, আনন্দ, পূরবী, টঙ্গীর চম্পাকলি, জয়পুরহাটের পৃথিবী, ময়মনসিংহের পূরবী, দিনাজপুরের মডার্ন, খুলনার শঙ্খ, মধুপুরের মাধবী ও আত্রাইয়ের সেভেনস্টার সিনেপ্লাস।

এদিকে দেশের ৩২টি প্রেক্ষাগৃহে দাপট নিয়ে চলছে পশ্চিম বাংলার ছবি ‘পাসওয়ার্ড’। দেবী ও রুক্মিণী অভিনীত কমলেশ্বর মুখার্জীর এই ছবিটি বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান হার্টবিট। এই ছবিটি যে ৩২টি প্রেক্ষাগৃহে চলছে: চিত্রামহল (ঢাকা), মধুমিতা (ঢাকা), বি.জি.বি (ঢাকা), এশিয়া (ঢাকা), পুনম (ঢাকা), গীত (ঢাকা), সেনা সিনেমা (ঢাকা ক্যান্ট), নিউ গুলশান (জিন্জিরা) , রানীমহল (ডেমরা), চাঁদমহল (কাঁচপুর), বর্ষা (জয়দেবপুর), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), সিনেমাপ্যালেস (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), রুপকথা (পাবনা), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), সেনা অডিঃ (সাভার ক্যান্ট), সেনা অডিঃ (ময়মনসিংহ) ,আনন্দ (কুলিয়ারচর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ) , নন্দিতা (সিলেট), বি.জি.বি (সিলেট), মানুষী (কিশোরগঞ্জ), মুক্তি (ঢাকা), সংঙ্গীতা(খুলনা), লিবাটি(খুলনা), রাজিয়া(নগরপুর), ছন্দা(কালিগন্জ), শাহীন(বল্লা বাজার), রাজু(ঈশ্বর দী)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দুবালাকমলেশ্বরজয় সরকারতানিম রহমান অংশুদেবন ডরাইপাসওয়ার্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT