চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থপাচারের দায়ে তারেকের ৭ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

অর্থ পাচার মামলায় তারেক রহমানকে বিচারিক আদালতে খালাস দিয়ে দেয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল মঞ্জুর করে তাকে ৭ বছরের কারাদণ্ডাদেশ ও ২০ কোটি টাকা জরিমানার রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।

তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও বহাল রাখা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে.বি.এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেন।

নিম্ন আদালতে তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল এবং দণ্ডাদেশের বিরুদ্ধে মামুনের করা আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট বেঞ্চ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, যেদিন তারেক রহমান গ্রেফতার হবেন বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে তার বিরুদ্ধে হওয়া এই রায় কার্য হবে।

অর্থ পাচার নিয়ে পর্যবেক্ষণও দেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে খুরশীদ আলম খান বলেন, কিছু সংখ্যক রাজনীতিক রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার করছেন। দেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করছেন। তারেক রহমানের মামলাটি এর সেরা উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

Reneta

দুদক আইনজীবী বলেন, ব্যাপারটি আদালত পছন্দ করেননি। সাধারণ মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সে জন্য খুব কঠোরভাবে আইন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে আইন অনুযায়ী কোনো আইনজীবী না থাকলেও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে থাকা আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের পদক্ষেপ সম্পর্কে জানান। আইনজীবী জয়নাল আবেদীন বলেন, যেহেতু তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন, তিনি পলাতক নন, সেহেতু এই অবস্থায় সিআরপিসি এবং অন্যান্য ধারাগুলো খতিয়ে দেখা হবে যে তিনি নিজে আপিল করতে পারেন কিনা।

তবে আপিল করার আগে তারেককে আগে আত্মসমর্পণ করে জেল হাজতে যেতে হবে বলে জানান দুদকের আইনজীবী। কারণ এটি হাইকোর্ট বিভাগের রায়। এতে আপিল করতে হয় রায় হওয়ার ৩০ দিনের মধ্যে।

তারেককে খালাসের রায়ের বিরুদ্ধে দুদক ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামী তারেককে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আদালতের আদেশে তারেক রহমানকে আত্মসমর্পণ ও আপিলের বিষয়ে অবহিত করতে গত ২০ ও ২১ জানুয়ারি দু’টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। চার্জশিটে থাকা দুই ঠিকানায় (লন্ডন ও ঢাকা) সমনের নোটিশও পাঠান বিচারিক আদালত।

মামলাটি দায়ের থেকে পুরো বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি যুক্তরাজ্যে রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন মামুন।

২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে ‘বিভিন্ন পন্থায়’ ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের অ্যাকাউন্টে পাচার করা হয়, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগপত্রে বলা হয়।

২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়।

এছাড়াও পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা আদালত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থপাচারের দায়ে তারেকের ৭ বছরের কারাদণ্ড

পরবর্তী

মাহির বৌভাতে তারার মেলা, বরের খুনসুটি (ভিডিও)

পরবর্তী

মাহির বৌভাতে তারার মেলা, বরের খুনসুটি (ভিডিও)

মাহির বৌভাতে তারার মেলা, বরের খুনসুটি (ভিডিও)

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT