চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক মন্দায় ভারতে পালিয়ে যাচ্ছে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ন ২৩, মার্চ ২০২২
আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কা তার সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। ওষধপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘটতির কারণে নাগরিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে।

এনডিটিভি জানায়, এমন পরিস্থিতিতে অনেক লঙ্কান নাগরিকই সাগর পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিতে পালিয়ে আসছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার তামিলনাড়ুর রামেশ্বরের কাছে একটি দ্বীপ থেকে তিন শিশুসহ ছয় জনকে আটক করেছে। পুলিশ জানায়, খাদ্য সংকটে এবং বেকারত্বে তারা পালিয়ে যা্চ্ছিল দেশ থেকে।

বৈদেশিক মুদ্রার ঘাটতির জন্য ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। অবকাঠামো প্রকল্পের জন্য চীন থেকে ঋণ নেওয়ায় দেশটিতে বৈদেশিক ঋণের পরিমাণ ও বেড়ে গিয়েছে।

পর্যটন খাতই দেশটির বৈদেশিক মুদ্রার প্রধান উৎস কিন্তু করোনা মহামারীর পর থেকে দেশটিতে পর্যটন খাতে বির্পযয় দেখা দিয়েছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য উচ্চ মাত্রায় বিদেশী ঋণের নির্ভরতার ফলে দেশটিকে এ ধরনের সংকটের মুখে পড়তে হচ্ছে।

Reneta

আল জাজিরা জানায়, দেশটিতে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আকস্মিক দাম বেড়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি পাচ্ছে না। লাইনে দাঁড়ানো হাজার হাজার গাড়ি চালকদের মধ্যে বিক্ষোভ দেখা দেওয়া পেট্রোল স্টেশনগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশটির পুলিশ জানায়, মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে তিন জন বয়স্ক লোক প্রাণ হারায়। দেশটির মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়নের ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা দেশটির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

এছাড়া শ্রীলঙ্কায় চরম অর্থ সংকট এবং কাগজপত্রের ঘাটতির জন্য শিক্ষাথীদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা মহামারিভারতশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT