চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতির গতিশীলতায় আছে বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

বৈশ্বিক কোভিড মহামারীতে বাংলাদেশের অর্থনীতির চাকা যেভাবে সাময়িক স্থবির হয়ে পড়েছিল তাতে আমরা সংশয় প্রকাশ করেছিলাম দেশের অর্থনীতি নিয়ে। সম্প্রতি বিভিন্ন সংস্থার জরিপে ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের কথায় আমরা আশার আলো দেখতে পাই। সম্প্রতি প্রধানমন্ত্রীও আশ্বাসবাণী শুনিয়েছেন।
গতকাল প্রধানমন্ত্রী বলেন: অর্থ মন্ত্রণালয় অন্যান্য সময় কার্পণ্য করলেও কোভিড-১৯ মহামারীর মধ্যে যখন যেখানে যা দরকার, সেই অর্থ বরাদ্দ দেওয়ায় অর্থনীতি গতিশীল রাখা সম্ভব হয়েছে। গতকাল সকালে তিনি বলেন: অর্থ মন্ত্রণালয় সাধারণত সবকিছু দিতে গেলে একটু হাত টেনে রাখে, একটু কিপটামো করে, এবার কিন্তু কিপটামো করে নাই। একেবারে হাত খুলে যেখানে যা দরকার আমরা দিয়ে দিয়েছি। সেভাবে দেওয়া হয়েছে বলেই আজকে আমাদের যেই প্রণোদনা প্যাকেজ আমরা দিলাম, এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার ফলে আমাদের অর্থনীতির চাকাটা কিন্তু সচল থেকেছে। আমাদের জিডিপির প্রায় ৪.০৩ শতাংশ আমরা প্রণোদনা প্যাকেজ হিসেবে দিয়ে দিয়েছি। সরকারি সহায়তার বাইরেও নিজ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহায়তা দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও যোগ করেন: দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গাই বাংলাদেশ। কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সব সময় যেটা বলি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয়ী জাতি। কাজেই সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের চলতে হবে। করোনাভাইরাস পুরো বিশ্বকেই স্থবির করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন: আজকে এখানে বন্দিখানায় বসে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠনটা আমাদের করতে হল। অথচ প্রতি বছর আমি নিজে উপস্থিত থাকি।
করোনাভাইরাস যেখানে বিশ্বের সব উন্নত ধনী দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সেখানে আমাদের প্রধানমন্ত্রীর এই আশ্বাস দেশের অর্থনীতিতে পুরনো গতি ফিরিয়ে আনবে বলে মনে করি। দেশের অর্থনীতিতে গতি আনা মানে শুধু বিত্তবানদের ক্রমশ বিত্তশালী না করা। দেশের মেধা সম্পদকে কাজে লাগিয়ে মধ্যবিত্ত শ্রেণিকে স্বস্থির ভিতর রাখাও অর্থনৈতিক অগ্রগতি। বাংলাদেশ যেনো থেমে না থাকে।

ট্যাগ: অর্থনীতিকোভিড-১৯প্রধানমন্ত্রীসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর ইন্তেকাল

পরবর্তী

আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
করোনাভাইরাস

আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

হিলি স্বলবন্দর দিয়ে পেঁয়াজ আসছে শনিবার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT