চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিতে নোবেল পেলেন আরেক বাঙালি অভিজিৎ ব্যানার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থনীতিতে নোবেল-বৈশ্বিক দারিদ্র্য

বাম থেকে: অভিজিৎ ব্যানার্জি, এসটার ডুফলো ও মাইকেল ক্রেমার

বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষানির্ভর পদ্ধতির সফল উপস্থাপনের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন আরেক বাঙালি অভিজিৎ ব্যানার্জি। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন আরও দু’জন: এসটার ডুফলো এবং মাইকেল ক্রেমার।

অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কারের এই সম্মানে ভূষিত হলেন অভিজিৎ ব্যানার্জি।

অর্থনীতিতে এবারের নোবেল পাওয়া এই তিন অর্থনীতিবিদের পরিচালিত গবেষণা বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকার রাখছে। তাদের পরীক্ষানির্ভর পদ্ধতি প্রয়োগ করে মাত্র দুই দশকে উন্নয়ন অর্থনীতি রূপান্তরিত হয়ে গেছে। বর্তমানে এই উন্নয়ন অর্থনীতিই হয়ে গেছে গবেষণার এক সমৃদ্ধ ক্ষেত্র।

বিশ্বের ৭০ কোটির বেশি মানুষ এখনো অত্যন্ত নিম্ন আয়ে জীবন ধারণ করছে। এখনো প্রতি বছর পঞ্চম জন্মদিন আসার আগেই মৃত্যু হয় অর্ধকোটি শিশুর। এদের বেশিরভাগেরই মৃত্যু এমন রোগে হয় যার চিকিৎসা বা প্রতিরোধ সম্ভব ছিল চিকিৎসার খরচ আর কিছুটা কম হলেই।

এ বছরের নোবেল বিজয়ীরা তাদের গবেষণার মধ্য দিয়ে তথ্য সংগ্রহের নতুন এক ধরনের পদ্ধতি বের করেছেন, যার মধ্য দিয়ে বৈশ্বিক দারিদ্র্যের সঙ্গে লড়ার সবচেয়ে ভালো উপায় কী হতে পারে তার নির্ভরযোগ্য উত্তর পাওয়া সম্ভব।

এ পদ্ধতিতে বৈশ্বিক দারিদ্র্যের মতো বড় ইস্যুটিকে ছোট ছোট গোছানো সম্ভব এমন প্রশ্নে বিভক্ত করা হয়। যেমন, শিশু স্বাস্থ্য উন্নয়নে সবচেয়ে কার্যকর প্রক্রিয়া কী।

Reneta

১৯৯০’র দশকে মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার ও তার সহকর্মীরা গবেষণার মধ্য দিয়ে দেখালেন পরীক্ষানির্ভর পদ্ধতি ঠিক কতটা শক্তিশালী হতে পারে। তারা কেনিয়ার পশ্চিমাঞ্চলে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ফলাফল ভালো করতে মাঠ পর্যায়ে বেশ কিছু প্রক্রিয়ার পরীক্ষা চালিয়ে এর সত্যতা প্রমাণ করেন।

ভারতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী ফ্রান্সের এসটার ডুফলো মিলে অন্য বিভিন্ন দেশে অন্যান্য বিষয়ের ওপরও এমনই কিছু মাঠ পর্যায়ে পরীক্ষানির্ভর গবেষণা করে সফল হন। এসব গবেষণার অনেকগুলোই তারা করেছেন ক্রেমারের সঙ্গে মিলে।

এই তিন জনের পরীক্ষানির্ভর গবেষণা পদ্ধতি বর্তমানে উন্নয়ন অর্থনীতিতে পুরোপুরিভাবে আধিপত্য বিস্তার করে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ সালের নোবেলঅর্থনীতিতে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT