চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্জিত বিশ্বাস ধরে রাখতে বললেন নাফীস

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা হারের হতাশা উবে গেছে অবিস্মরণীয় এক জয়ে। ক্রিকেটাররা ফিরে পেয়েছেন হারানো আত্মবিশ্বাস। যেটিকে পুঁজি করে আগামীর পথচলা মসৃণ করা সম্ভব বলে মনে করেন টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফীস।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নাফীস বলেন, ‘সবচেয়ে বড় যে জিনিসটা অর্জন করেছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমরা এত বড় একটা স্কোর তাড়া করে জিতেছি যেটা রেকর্ড। এ জয়ে বাংলাদেশের সকল খেলোয়াড় অনেক আত্মবিশ্বাসী হবে। আমি বিশ্বাস রেখেছিলাম…শ্রীলঙ্কার সঙ্গে খারাপ সময় গিয়েছে সত্য কিন্তু কক্ষপথে ফিরতে একটা বা দুইটা জয় সহযোগিতা করবে। গতকালের জয়ে আমরা সেটি পেয়ে গেছি। এই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি, তাহলে আমরা আরও বেশি ম্যাচ জিতব। এটা ধরে রাখতে হবে।’

টি-টুয়েন্টিতে দুইশ রান করার রেকর্ড ছিল না বাংলাদেশের। শনিবার প্রেমাদাসায় সেই দলই কিনা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ২১৪ রান তাড়া করে। রয়ে গেছে দুটি বলও। অথচ আগে কখনোই ১৬৪ রানের বেশি তাড়া করে জেতেনি টাইগাররা। মুশফিকরা কী একটু বেশিই ভাল খেলে ফেলেছে? নাফীস তা মনে করেন না। তার মতে, এটাই বাংলাদেশ দলের সামর্থ্য।

‘পুরো ম্যাচটাই দেখেছি, খেলা দেখে খুব ভাল মনে হয়েছে। মুশফিকের কথা তো না বললেই না। অসাধারণ ব্যাটিং করেছে। বাংলাদেশের এটাই অ্যাবিলিটি। আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল, আশা করি জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে যাবে।’

প্রেমাদাসায় জয়ের পর বাংলাদেশ

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর ও সিলেটে বড় ব্যবধানে হারের পর হতাশায় মুষড়ে পড়ে বাংলাদেশ। নিধাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর খেলোয়াড়দের সামর্থ্য নিয়েও ওঠে প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বয়ে যায় নিন্দার ঝড়। এমনকি শনিবার শ্রীলঙ্কা ২১৪ রান করার পর ফেসবুকে অনেকেই বাংলাদেশি বোলারদের নিয়ে সমালোচনায় মাতেন। সমর্থকদের এমন মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন নাফীস। সেই সঙ্গে খেলোয়াড়দেরও এসব থেকে দূরে থাকার পরামর্শ তার।

‘অতিরিক্ত ট্রল হয়ে গেলে খেলোয়াড়দের মাঝে নেতিবাচক প্রভাব ফেলা স্বাভাবিক। আমরা ক্রিকেটাররাও তো মানুষ। আমাদের মাথায় এসব কাজ করে। সে জন্য খেলোয়াড়দের বলব, যতটুকু সম্ভব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা উচিত।’

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টসশাহরিয়ার নাফীস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

গণহত্যার আলামত সংগ্রহে মিয়ানমার যেতে চায় জাতিসংঘ

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দিনক্ষণ ঘোষণা

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দিনক্ষণ ঘোষণা

আজিজ রেজা

১৫ বছর পর শাকিবের ছবিতে আজিজ রেজার কোরিওগ্রাফি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT