চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরুণ চৌধুরীর নির্দেশনায় এবার রিয়াজ-মেহজাবিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মমকে নিয়ে নির্মাতা অরুণ চৌধুরী তার সর্বশেষ কাজ করেছেন। আর এবার তার নির্দেশনায় জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন চিত্রনায়ক রিয়াজ ও মেহজাবিন চৌধুরী। তবে এটা ছোট পর্দায়!

পরিচালনার দীর্ঘ ক্যারিয়ারে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করেছেন বেশকিছু প্রশংসিত নাটক ও টেলিফিল্ম। চলতি বছরে মুক্তি পেয়েছে তার নির্মাণে প্রথম চলচ্চিত্র ‘আলতা বানু’। ছবিটি প্রেক্ষাগৃহে কুড়িয়েছে সব শ্রেণির দর্শকদের প্রশংসা। শুধু তাই নয়, ‘আলতা বানু’ দাপট দেখিয়েছে বেশকিছু আন্তর্তাজিক চলচ্চিত্র উৎসবেও। তবে এসব পুরনো খবর! নতুন খবর হলো, ফের বেশকিছু কাজের খবর নিয়ে আলোচনায় এই নির্মাতা।

আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মমকে নিয়ে নির্মাণ করেছেন ‘আলতা বানু’। ছবিটি সব শ্রেণির মানুষের কাছে প্রশংসা অর্জন করেছে। এবার নতুন কাজের পালা। বড় পর্দায় একটু বিরতি নিয়ে ফেরার চেষ্টায় আছেন অরুণ চৌধুরী। যদিও এরইমধ্যে নতুন চলচ্চিত্রের পরিকল্পনা সম্পন্ন করেছেন তিনি। তবে তার আগে ছোট পর্দার জন্য নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি।

হ্যাঁ। টেলিফিল্মটির নাম ‘হারানো বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্পে টেলিফিল্মটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। আসছে বিজয় দিবস উপলক্ষ্যে টেলিছবিটি চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

টেলিছবিটি নিয়ে অরুণ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে চ্যানেল আয়ের জন্য আমি বিশেষ টেলিছবি নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে আমি নির্মাণ করতে যাচ্ছি ‘হারানো বাড়ি’ নামের টেলিছবিটি। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ ও ছোট পর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিনকে। এছাড়া থাকবেন মামুনুর রশিদ। শিগগির টেলিছবিটির শুটিং শুরু করবো।

ছবির গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, এই সময়ের দুজন তরুণ-তরুণীর গল্প। যাদের বন্ধুত্ব হয় ফেসবুকের মাধ্যমে। মেয়েটা ফটোগ্রাফার। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়ানো ছবি দেখে ছেলেটার প্রতি মেয়েটা আগ্রহী হয়। কারণ ওই বাড়িটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে। তাছাড়া যুদ্ধের সময় তার দাদা ও তার পরিবার সেখানে আশ্রয় নিয়েছিলো। ছেলেটার সাথে বন্ধুত্ব হয় এবং ওই বাড়িতে নিয়ে যেতে বলে। একদিন মেয়েটাকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবহন করা বাড়িতে নিয়ে যায় ছেলে, কিন্তু মেয়েটা সেখানে গিয়ে দেখে সেই পুরনো বাড়ি আর নেই। এটা ভেঙে বাংলো বানিয়ে ফেলেছে ছেলেটা। এটা দেখে ভয়ংকর রিয়েক্ট করে মেয়েটা। তাদের সম্পর্কেও ফাটল ধরে। মূলত এমন হেরিটেজ সমৃদ্ধ বাড়ির একটি গল্পই দেখানো হবে টেলিছবিটিতে।

Reneta

এদিকে শুধু বিজয় দিবস উপলক্ষ্যে নয়, আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করেও ইতিমধ্যে একটি নাটক নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এ বিষয়ে তিনি জানান, গত ৩, ৪ ও ৫ অক্টোবর পূবাইলে ‘লোলিটা’ নামের একটি নাটকের দৃশ্য ধারণ শেষ করেছি। নাটকটির কাহিনী রচনা করেছেন মাকসুমুল আরেফিন। ভালোবাসা দিবসকে উপজীব্য করে নির্মিত নাটকে দেখা যাবে তারিক আনাম খান ও নুসরাত ইমরোজ তিশাকে। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। একজন লেখকের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীতিশাফরিদুর রেজা সাগররিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT