চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতের সেঞ্চুরিতে খেলাঘরের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
অমিত মজুমদার (ফাইল ছবি)

অমিত মজুমদার (ফাইল ছবি)

এক সময় খুলনা অঞ্চলের সম্ভাবনাময় ব্যাটসম্যানদের তালিকায় অমিত মজুমদারের নাম থাকত প্রথম সারিতে। সময়ের সঙ্গে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি। বিকেএসপির চার নম্বর মাঠে অনেক দিন পর ব্যাট হাতে নিজের সোনালি সময় ফিরিয়ে আনলেন ২৬ বছরের এই তরুণ। ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে দলের ৭৭ রানের জয়ে অবদান রেখেছেন।

পারটেক্স এদিন টস জিতে আগে বল করে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে অমিতের সেঞ্চুরির কল্যাণে ২৮৮ রান তোলে খেলাঘর। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নাজমুস শাহদাতের ব্যাট থেকে, ৭৯। অধিনায়ক নাফিস ইকবাল করেন ২০।

পারটেক্সের জুবায়ের আহমেদ নিয়েছেন ৩ উইকেট। দুটি করে শিকার মামুন হোসেন এবং নুরুজ্জামান মাসুমের।

Banglabid

জবাব দিতে নেমে পারটেক্স ২১১ রানে থেমে যায়। দলটির কেউই অর্ধশতক করতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক জুবায়ের আহমেদের ব্যাট থেকে ৪৪। দ্বিতীয় সর্বোচ্চ সাজ্জাদ হোসাইনের, ৩৯।

খেলাঘরের সাদিকুর রহমান, তানভীর ইসলাম এবং আরিফুল ইসলাম তিনটি করে উইকেট নিয়ে ৪৫.১ ওভারের ভেতর পারটেক্সকে আটকে ফেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT