চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমানবিকতার বুলডোজার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারিচালিত অটোরিকশা এবং ইজিবাইক আমদানি করে প্রকাশ্যে বিক্রয় হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে যানজট নিরসনের দোহাই দিয়ে সাধারণ চালকদের যান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বগুড়া পৌর কর্তৃপক্ষ। বগুড়ার অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ হালিমুন রাজীবের নেতৃত্বে চালানো এই অমানবিক কর্মকাণ্ডের সময় বেঁচে থাকার সম্বল হারিয়ে অসহায় চালকদের হৃদয়বিদারক কান্নার দৃশ্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এমনকি কোন ঘোষণা ছাড়া রোজগারের একমাত্র মাধ্যম বুলডোজারের নিচে পিষ্ট হওয়ার খবরে একজন চালকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর খবরও গণমাধ্যমে এসেছে। যানজট নিরসনে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেয়ার অধিকার রাখলেও তাদের এমন অমানবিক কর্মকাণ্ড আমরা সমর্থন করি না, করতে পারি না।

কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়া গরিব রিক্সা চালকদের অসহায়ত্বের সুযোগে এমন অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এসব যানবাহন সড়কে যানজটের সৃষ্টি করলেও এজন্য মূলত দায়ী হচ্ছে যারা এসব অটোরিক্সা এবং ইজিবাইক আমদানি এবং বিক্রয়ের সঙ্গে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বগুড়ার সংশ্লিষ্ট প্রশাসন। বরং অনেক সময় ব্যবসায়ীরা সংশ্লিষ্টদের অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে। এটা স্বীকার করতে হবে যে, যানজট বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। কিন্তু যানজট নিরসনের জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। এছাড়া মোটরযান আইনেও রুট পারমিট ছাড়া যেকোন গাড়ি চালালে বিভিন্ন পরিমাণের জরিমানা করার বিধান রয়েছে। কিন্তু এসব কিছু না করে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষের শেষ সম্বল প্রশাসন কোনভাবেই এরকম নির্দয় পদ্ধতিতে গুঁড়িয়ে দিতে পারে না। এছাড়া অনেক চালক বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে রিক্সা কিনেছেন বলেও জানা গেছে। রিক্সা না থাকায় তারা এখন ঋণের কিস্তি দিতে পারছেন না। তাই ক্ষতিগ্রস্ত চালকদের দ্রুত ক্ষতিপূরণ দেয়াসহ বগুড়া জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, পুলিশ এবং এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অতি উৎসাহী সকলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনভাবেই নিজের দায় এড়াতে পারেন না মুশফিকুর রহিম

পরবর্তী

প্রধানমন্ত্রীর উপর ৮০ শতাংশেরও বেশি মানুষের আস্থা: হানিফ

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর উপর ৮০ শতাংশেরও বেশি মানুষের আস্থা: হানিফ

ভাষানটেকের জলাবদ্ধতা, জলমগ্ন এলাকা ও মানবেতর জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ভাষানটেকে লাখো মানুষের মানবেতর জীবনযাপন

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT