চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমর সুরে আর অবনত মস্তকে শহীদ বন্দনায় মাথা উঁচু রাখার নতুন শপথ

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৯:৪৬ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অমর একুশে ফেব্রুয়ারি আজ, মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা নত না করার এই দিনটিতে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন সবাই।

ভাষার জন্য রক্ত দেয়ার নজির কি আছে আর? রক্তের আঁখড়ে লেখা একটি নাম বাংলাদেশ, যারা মাতৃভাষা ও  বাংলায় কথা বলার জন্য উৎসর্গ করেছেন প্রাণ।  

একুশের প্রথম প্রহরে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।এরপরই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
পরে আবারও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া। শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বেদী প্রাঙ্গণে হিমেল হাওয়ায়, সাদা আর কালো মেশানো সাজে, হাতে একরাশ ফুল নিয়ে হাজারো বাঙ্গালির শ্রদ্ধা জ্ঞাপন। ভাষা আন্দোলনের ছয় দশকে অনেক পরিবর্তনের হাওয়া লাগলেও একুশের চেতনা চির সমুন্নত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শিবা’ ‘শিবা’!!!

পরবর্তী

অমর সুরে আর অবনত মস্তকে শহীদ বন্দনায় মাথা উঁচু রাখার নতুন শপথ

পরবর্তী

ইন্টারনেটের দাম কমালো বিটিসিএল

ইন্টারনেটের দাম কমালো বিটিসিএল

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT