বাংলাদেশ

অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের উচ্ছ্বাস

অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের উচ্ছ্বাস

অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে হাসি-আনন্দে মেতে ওঠে শিশুরা। সাপ্তাহিক ছুটির দিনের এই বিশেষ আয়োজনে সকাল এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত মা-বাবার হাত ধরে মেলায় আসে তারা। প্রকাশ হয় শিশুতোষ গ্রন্থও।

বইমেলার শিশু প্রহরে মনের আনন্দে শিশুরা। ছুটোছুটি আর বইয়ের পাতায় চোখ বুলিয়ে অজানা বিষয়কে জানার চেষ্টা তাদের। আনন্দের কথা জানায় উচ্ছ্বসিত শিশুরা।

শিশু প্রহরে মোড়ক উন্মোচন হয় শিশুতোষ ছড়ার বই ‘আনন্দধারা’সহ শিশুতোষ গ্রন্থের। আনন্দধারায় শিশুরা ছড়া পড়ার পাশাপাশি মনের কথা লিখতে এবং ছবি আঁকতে পারবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল এগারটা থেকে শুরু বইমেলা চলে রাত নয়টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:অমর একুশে গ্রন্থমেলা শিশু প্রহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…