চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যাসেই ক্লান্তি দূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

আশেপাশের এমন অনেক মানুষই আছে যাদের এনার্জি দেখলে অবাক না হয়ে পারা যায় না। ভাবেন, কীভাবে এত তাজা থাকা সম্ভব সারাদিন! আর আপনি ক্লান্ত হতে হতেই ক্লান্ত হয়ে গেছেন।

কিছু অভ্যাস গড়ে তুললেই সবসময়ে উদ্যমী থাকা সম্ভব। উদ্যমী মানুষদের এসব অভ্যাস মেনে চললে ক্লান্তি দূর হবে আপনারও। জেনে নিন অভ্যাসগুলো সম্পর্কে।

পেট ভরে নাস্তা করুন: সবসময়েই ক্লান্তি লাগে? তাহলে কী খাচ্ছেন তা খেয়াল করুন। যদি সকালের নাস্তা এড়িয়ে গিয়ে থাকেন কিংবা পর্যাপ্ত পরিমাণে না খেয়ে থাকেন তাহলে ক্লান্তি ভর করবে। এছাড়াও অতিরিক্ত চিনি যুক্ত খাবার কিংবা প্রক্রিয়াজাত করা খাবার খেলেও ক্লান্তি লাগে। সকালের নাস্তায় হোল গ্রেইন যুক্ত খাবার, প্রোটিন, সবজি, ফল ইত্যাদি থাকা উচিত। এতে রক্তের চিনির পরিমাণ এবং রক্তচাপ দুটোই স্বাভাবিক থাকবে।

Banglabid

শারীরিক এবং মানসিক ব্যায়াম: ক্লান্তি দূর করতে প্রতিদিন শারীরিক এবং মানসিক ব্যায়াম করুন। হাঁটা, দৌড়ানো কিংবা সাতার হতে পারে আদর্শ ব্যায়াম। এছাড়াও জিমে কিছুটা সময় ব্যয় করতে পারেন সকালে। আর মানসিক ব্যায়ামের জন্য বেছে নিন ছবি আঁকা, লেখালেখি, পিয়ানো বাজানো কিংবা যে কোনো শখের কাজ বেছে নিন। এতে সারাদিন চনমনে থাকতে পারবেন।

সামাজিক দক্ষতা বাড়িয়ে তুলুন: সবসময় উদ্যমী থাকতে চাইলে সামাজিক দক্ষতা বাড়াতে হবে। আপনি কীভাবে অন্যদের সঙ্গে কথা বলছেন কিংবা মিশছেন তার উপর আপনার উদ্যমী থাকা না থাকা নির্ভর করবে। পাশের মানুষটির সঙ্গে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলে মন ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে ক্লান্তি কমবে।

প্রচুর পানি পান: শরীরের পানির অভাব পূরণ না হলেও ক্লান্তি লাগে। তাই উদ্যমী থাকতে চাইলে প্রচুর পানি পান করা উচিত। ইউকে’র একটি গবেষণায় দেখা গেছে যারা পর্যাপ্ত পানি পান করেন না তাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও বেশি থাকে। ফলে সঠিক পুষ্টির অভাবে শরীর ক্লান্ত হয়ে পড়ে।

Reneta

ডিভাইস বন্ধ করে ঘুম: ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এর মতে, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘণ্টা ঘুম প্রয়োজন। এর কম ঘুম হলেই ক্লান্তি লাগে। অনেকেই স্মার্ট ফোন চালানোর নেশায় ঘুমাতে দেরী করেন। ফলে পরের দিন কর্ম স্পৃহা কমে যায় এবং ক্লান্তি অনুভূত হয়। তাই এনার্জেটিক থাকতে চাইলে স্মার্ট ফোন, টিভি কিংবা অন্য যে কোন ডিভাইসের আসক্তি বাদ দিয়ে পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। স্লিপ নাম্বার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনার্জিক্লান্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৭ সালে ফেসবুক যে ভুলগুলো করেছে

পরবর্তী

নর্থ কোরিয়ার দুই মিসাইল নির্মাতা মার্কিন অবরোধের কবলে

পরবর্তী
নর্থ কোরিয়া-নর্থ কোরিয়ার মিসাইল নির্মাতা

নর্থ কোরিয়ার দুই মিসাইল নির্মাতা মার্কিন অবরোধের কবলে

ফাইল ছবি

সৌম্যর সমস্যা আসলে কোথায়?

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT