চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক আসরেই গুজরাটকে ফাইনালে তুলে সম্মানিত মিলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ২৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেক আসরেই বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান র‌য়্যালসের ১৮৯ রানের টার্গেট ৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট। ম্যাচে ঝড়ো ব্যাট করে দলের জয় সহজ করেছেন ডেভিড মিলার। দারুণ জয়ে সম্মানিত তিনি।

প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার রাতে টসে জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। আগে ব্যাট করে আসর জুড়ে দারুণ ছন্দে থাকা জস বাটলারের ৫৬ বলে ৮৯ ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ২৬ বলে ৪৭ রানে ভর করে ৬ উইকেটে ১৮৮ রানে থামে রাজস্থান।

জবাবে শুরুতে ঋদ্ধিমান সাহার উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেয়নি শুবমান গিল ও ম্যাথু ওয়েড। ২১ বলে ৩৫ করে রান আউটে কাটা পড়েন গিল। ৩০ বলে ৩৫ রান করে সাজঘরের পথ ধরেন ওয়েড। বাকি পথে দলকে জয়ের পথে রাখেন হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার। পান্ডিয়ার ২৭ বলে ৪০ ও মিলারের ৩৮ বলে ৬৮ রানের ইনিংসে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে গুজরাট।

ম্যাচে দারুণ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করায় সম্মানিত মিলার। জানিয়েছেন আগের আসর গুলোতে নিয়মিত খেলতে না পারার হতাশার কথাও।

‘নিয়মিত দলে জায়গা না পাওয়া হতাশাজনক। রাজস্থানে বিদেশী খেলোয়াড় পর্যাপ্ত। সত্যিই গত কয়েক বছর ধরে নিয়মিত খেলতে না পারা হতাশাজনক। আমি সময়ের সাথে সাথে শিখেছি যেখানে আমি অফ-সিজনে কাজ করতে পারি। গুজরাট টাইটান্সে সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত ছিলাম কেননা এটি নতুন দল। এটা একটা নতুন সূচনা। আমি সেখানে আমার সেরাটা দিতে চাই। আমাকে একটি ভাল ভূমিকা দেওয়া হয়েছে। শুরু থেকেই খুব সমর্থন অনুভব করেছি। সত্যিই আমার ভূমিকা উপভোগ করছি। প্রথম আসরেই ফাইনাল নিশ্চিত করতে পারায় সম্মানিত বোধ করছি।

এর আগের আসরে রাজস্থানের হয়ে খেলেছেন মিলার। জস বাটলার, জোফরা আর্চার, বেন স্টোকস দলের জন্য অপরিহার্য হওয়ায় দলে সে ভাবে জায়গা মিলত না। অনেকেই মিলারের আইপিএল ক্যারিয়ারের শেষে দেখে ফেলেছিলেন। দারুণ ম্যাচে মিলারের সাথে দলের জয়ে ভূমিকা রেখে মিলারকে নিয়ে কথা বলেছেন পান্ডিয়া।

Reneta

‘সে যেভাবে খেলায় নিয়ন্ত্রণ নিয়েছে তাতে আমি গর্বিত। সে খুব ভালো ক্রিকেটার। আমি তার সাথে খেলতে উপভোগ করি। সবসময় চেয়েছিলাম তার সাথে ভালো কিছু ঘটুক। আপনি যদি ভালবাসা প্রদর্শন করেন সে উন্নতি করতে পারে এই ম্যাচ সেটাই বলে। অনেক লোক ডেভিড মিলারকে আউট বলে গণনা করেছে। নিলামে গুজরাট তাকে কেনার সময় থেকেই সে এখানকার একজন ম্যাচ উইনার ছিলেন।

ম্যাচে হারলেও এখনো ফাইনালে খেলার সুযোগ থাকছে রাজস্থানের। রাতে এলিমেনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যেখানে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াই রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলগুজরাট টাইটান্সপান্ডিয়ামিলাররাজস্থান রয়্যালসলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT