চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিষেকে’ রুটের নেতাগিরিতে হাসছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
জো রুট

জো রুট

সাদা পোশাকে অভিষেক হয়েছে পাঁচ বছর আগেই। ইতিমধ্যে দলের ব্যাটিং ভরসার জায়গাটাও যুক্ত হয়েছে জো রুটের নামের পাশে। তারপরও বৃহস্পতিবার লর্ডসে নতুন করে ‘অভিষেক’ হল রুটের, এদিন অধিনায়ক রুট-যুগের শুরু হয়েছে। শুরুর দিনটা স্মরণীয় করে রাখতে যা চেয়েছেন তাই করতে পেরেছেন রুট। নিজের ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথ করে দিয়েছেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলে প্রথমদিন শেষ করেছে ইংল্যান্ড। রুট ১৮৪ এবং মঈন আলি ৬১ রানে অপরাজিত আছেন দ্বিতীয় দিনের লড়াই এগিয়ে নিতে।

অথচ দিনের শুরুটা অন্য আভাসই দিচ্ছিল। এই টেস্টেই প্রথমবার সাবেক অধিনায়ক হয়ে নামা আ্যালিস্টার কুক (৩), কিটন জেনিংস (৮), গ্যারি ব্যালান্স (২০) ও জনি বেয়ারস্টো (১০) রানে ফিরে গেলে একশর আগেই টপ অর্ডারে বিপর্যয় দেখেছিল স্বাগতিকরা।

সেখান থেকে প্রথমে বেন স্টোকসকে নিয়ে ১১৪ রানের প্রতিরোধ গড়েন রুট। স্টোকস ৫৬ রানের ইনিংস খেলে ফিরলে ভাঙে জুটি। পরে রুটের সঙ্গে যোগ দেন মঈন। দুজনে অবিচ্ছিন্ন আছেন ১৬৭ রান যোগ করে।

মঈনের অপরাজিত ৬১ রানের ইনিংসটি ৫ চারে টেস্টসুলভ ১০৫ বলে সাজানো। তবে রুট খেলেছেন নির্ভার ঢংয়ে! অপরাজিত ১৮৪ রানের ইনিংসটি খেলতে ব্যবহার করেছেন ২২৭ বল, যাতে ২৬ চারের সঙ্গে একটি ছয়ের মারও আছে। সাদা পোশাকে এটি তার দ্বাদশ সেঞ্চুরি। ১৪৯ রানে একবার সুযোগ দিয়েছিলেন, স্টাম্পড হয়ে। কিন্তু বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের বলটি ছিল নো!

ইনিংসটি দিয়ে কুক, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালান ল্যাম্ব, আর্চি ম্যাকলারেনদের পাশে নাম লিখিয়েছেন রুট। স্বদেশি বাকিদের মত টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করার গৌরবে এখন তারও নাম। অভিষিক্ত ইংলিশ নেতাদের মধ্যে খেলা সর্বোচ্চ ইনিংসও এটি। ২০১০ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে কুক ১৭৩ রান তুলে সবার ওপরে ছিলেন।

Reneta

দ্বিতীয় দিনে রুটের সামনে আরো বড় অর্জনের হাতছানি। টেস্ট ইতিহাসে অধিনায়কত্বের অভিষেকে দ্বিশতক আছে মাত্র দুজনের, গ্রাহাম ডাউলিং (২৩৯) ও শিবনারায়ণ চন্দরপল (২০৩*)। রুটের সামনে তৃতীয়জন হওয়ার যেমন সুযোগ, সুযোগ শীর্ষে উঠে যাওয়ারও।

রুটের মত এদিন অধিনায়কত্বে অভিষেক হয়েছে প্রোটিয়া ডিন এলগারেরও। নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে এক টেস্টের নেতা হয়েছেন তিনি। একই টেস্টে দুই অধিনায়কের নেতৃত্বে অভিষেকের এটি ২৩তম ঘটনা। সর্বশেষটি ছিল গত বছরের জুলাইয়ে। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের গ্রায়াম ক্রেমার ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের একসঙ্গে একই টেস্টে নেতৃত্বে অভিষেক হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT