চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে মাহমুদউল্লাহকে আউটই করা গেল না

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১২:৫৬ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বুধবার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। টাইগার তারকা অভিষেককে স্মরণীয় করে রেখেছেন ছোট্ট কিন্তু কার্যকরী একটি অপরাজিত ইনিংস খেলে। যদিও দল জয় পায়নি।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মাহমুদউল্লাহরা। লিগের সাত নম্বর ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে আসে কোয়েটা। টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান আউটের পর ১৩তম ওভারে ক্রিজে যান মাহমুদউল্লাহ। পরে দলীয় সংগ্রহটা দেড়শর কাছে টেনে নিয়ে ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২ চার ও ১ ছয়ে ২০ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

কোয়েটা শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। সর্বোচ্চ ৪৫ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। আহমেদ শেহজাদ ২৬, থিসারা পেরেরা ২৭, কেভিন পিটারসেন শূন্য, রিলি রুশো ৭ ও সরফরাজ আহমেদ ১২ রান করেন।

ম্যাচটি অবশ্য জেতা হয়নি কোয়েটার। স্যাম বিলিংসের ৮ চার ও ৩ ছয়ে ৫০ বলে করা অপরাজিত ৭৮ রানে পাঁচ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামাবাদ।

লিগে তিন ম্যাচ খেলে দুই জয় ও ১ হার কোয়েটার। শীর্ষ দল পেশোয়ারের সমান ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। বুধবার রাতে জিতে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে মাহমুদউল্লাহর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT