চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই ‘কালচারাল শকের’ সামনে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

প্রায় দুই সপ্তাহ আগে দলবদল সম্পন্ন হলেও কাগজপত্রের জটিলতায় এখনও মাঠে নামা হয়নি নেইমারের। তবে জটিলতা মিটে গেছে। পিএসজির দলে নামও উঠেছে ব্রাজিল তারকার। দলের কোচও তেমনটাই আভাস দিয়েছেন। রোববার রাতে পিএসজির দ্বিতীয় ম্যাচে গুইনগ্যাম্পের বিপক্ষে নেইমারের অভিষেকটা হয়ে যাওয়া তাই সময়ের ব্যাপার।

পিএসজির কোচ উনাই এমেরি আভাস দিয়েছেন, পুরো ৯০ মিনিট খেলার জন্যও শারীরিকভাবে তৈরি নেইমার, ‘সে বেশ মানিয়ে নিয়েছে, আমাদের কৌশল আর ফ্রি কিকগুলোও বুঝে নিয়েছে। আমরা সবাই তাকে একাদশে চাই। তার মতো খেলোয়াড়কে দলে দরকার।’

কিন্তু নানা জটিলতার মধ্যদিয়ে বার্সা অধ্যায়ের শেষ হতে না হতেই আরেকটি অচেনা অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে নেইমারকে। ঘরের মাঠ ব্রাজিলের মারাকানা কিংবা সদ্য ছেড়ে আসা বার্সেলোনার ন্যু ক্যাম্পে দর্শক হয় লাখের কাছাকাছি। প্রতিটি ম্যাচেই একই দৃশ্য। কিন্তু লিগ ওয়ানে ব্রাজিল তারকাকে দেখতে হবে ভিন্ন চিত্রই।

নেইমারের অভিষেক হচ্ছে এমন এক শহরে, যার অধিবাসীই মাত্র ৭ হাজার। যদিও স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৭ হাজার। প্রতিপক্ষ ক্লাবটির বাজেটই আবার নেইমারের দামের আট ভাগের এক ভাগ! আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নেইমারের এই হতে যাওয়া অভিজ্ঞতাকে তুলনা করছে ‘কালচারাল শক’ হিসেবে।

নেইমারের অভিষেকটা এমন শহরে হওয়া নিয়ে কথা বলেছেন গুইনগ্যাম্পের সভাপতি বারট্রান্ড দেসপ্লাত। বলেছেন, ‘যদি সম্ভব হতো, আমরা ৪০ হাজারের আসনও ভরিয়ে ফেলতাম অনায়াসে।’

দর্শক সমাগম করতে চাইলেও ম্যাচের ফলে নেইমারকে হতাশ করতে চায় গুইনগ্যাম্প। দলের কোচ আতোয়াঁ কমবোয়া বলেছেন, ‘আমি চাই রোববার সমর্থকেরা নেইমার খেলছে এমন একটা দলের বিপক্ষে আমাদের জয় দেখতে আসুক।’

Reneta

তবে জনসংখ্যা বা মাঠের ধারণ ক্ষমতা যাই হোক, গুইনগ্যাম্পের কিন্তু ফুটবল ঐতিহ্যর কমিত নেই। ২০০৯ ও ২০১৪ সালের ফ্রেঞ্চ কাপ জয়ী দল তারা। গত বছর লিগ ম্যাচে পিএসজিতে ২-১ গোলে হারায় গুইনগ্যাম্পকে। ২০১৩ সালে ক্লাবটি হোম গ্রাউন্ড পাওয়ার পর চারবারের মুখোমুখিতে দুইবারই পিএসজিকে হারিয়েছে। এই ক্লাবে খেলে গেছেন সাবেক আইভরি কোস্ট ও চেলসি তারকা দিদিয়ের দ্রোগবাও।

ম্যাচে অভিষেক হলে ১০ নম্বর জার্সির পর নেইমারের জন্য বাঁ-প্রান্তের জায়গাটাও ছেড়ে দিতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের পাস্তোরেকে।

নেইমারের অভিষেকের রাতে ১২’শ কিলোমিটার দূরে মাঠে নামছে তার সদ্য সাবেক দল বার্সেলোনাও। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নেইমারের ম্যাচ শুরুর একঘণ্টা পর ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন মেসি-সুয়ারেজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT