চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষিক্ত মালান ঝড়ে ইংল্যান্ডের ঘরে সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে হতে বয়সটা ২৯ হয়ে গেল। এর মাঝে ঘরোয়া ক্রিকেটে ৪১৫টি ম্যাচ খেলে ফেলেছেন। অভিজ্ঞতা যে কম জমা হয়নি, টি-টুয়েন্টির আঙ্গিনায় পা দিয়েই তার এক ঝলক দেখালেন ডেভিড মালান। তার ম্যাচ সেরা ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নিয়েছে ইংল্যান্ড।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে ইংলিশরা। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬২ রানের বেশি এগোতে পারেনি আফ্রিকা। ইংলিশরা ম্যাচটা জিতে নেয় ১৯ রানে। আর সিরিজটা ২-১ ব্যবধানে।

কার্ডিফে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জেসন রয়কে (৮) হারায় ইংল্যান্ড। তবে অ্যালেক্স হেলস ও মালান দ্বিতীয় উইকেটে ১০.৩ ওভারে ১০৫ রান যোগ করে সেটাকে বড় কিছু হতে দেননি।

হেলস ২টি করে চার-ছয়ে ২৮ বলে ৩৬ রানে ফেরেন। অভিষিক্ত মালন ফেরেন ৭৮ রানে। ৪৪ বলে ১২ চার আর ২ ছয়ে নিজের ইনিংসটি সাজান বাঁহাতি মালান। পরে জস বাটলার ৩১ রানের অবদান রাখেন।

ডেভিড মালান

ড্যান প্যাটারসন ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন। তবে ক্রিস মরিস ৪ ওভারে মাত্র ২৪ রান দিলেও উইকেটের দেখা পাননি।

রান তাড়া করতে নেমে দ্রুতই রেজা হেনড্রিকস (০) ও মরিসকে (৮) হারায় সাউথ আফ্রিকা। উদ্বোধনী জেজে স্মুটস ২৯, এবি ডি ভিলিয়ার্স ২টি করে চার-ছয়ে ১৯ বলে ৩৫, মাঙ্গালিসো মোসেলে ৪ ছয়ে ২২ বলে ৩৬ এবং আন্দিলে ফেলুকাওয়ো অপরাজিত ২৭ রান যোগ করলেও সেটি লক্ষ্যে নিয়ে যেতে পারেনি প্রোটিয়াদের।

Reneta

ক্রিস জর্ডান ৩১ রানে ৩টি ও টম কুর্রান ২টি উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় সহজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই আসনে পুনরায় ভোটগ্রহণ চলছে

মে ২, ২০২৬

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

২০ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে ২, ২০২৬

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT